যাদের বাজেট কম এবং বেশি দামের রিচার্জ প্ল্যান কিনতে পারবেন না তাদের জন্য এই পোস্টে জিওর সবচেয়ে সস্তা প্ল্যান সম্পর্কে জানানো হল। এটি একটি জিওভারত ফোন প্ল্যান। এই প্ল্যানটি উপভোগ করার জন্য ইউজারদের কাছে JioBhart সিরিজের কোনো ফোন থাকা আবশ্যক। এই প্ল্যানের দাম মাত্র 123 টাকা এবং এতে আনলিমিটেড কল, প্রতিদিন 0.5GB ডেটা ও 28 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্ল্যানটি সম্পর্কে।
Jio এর 123 টাকা দামের প্ল্যান
- জিওর 123 টাকা দামের প্ল্যানে 28 দিনে প্রতিদিন 500MB করে মোট 14GB ডেটা পাওয়া যায়।
- এই প্ল্যানটি রিচার্জ করে যে কোনো নাম্বারে আনলিমিটেড ভয়েস কল এবং 300 SMS উপভোগ করা যায়।
- এছাড়াও এই প্ল্যানের সঙ্গে JioSaavn, JioCinema এবং JioTV Subscription দেওয়া হয়।
এই প্ল্যানটি মূলত সেইসব মানুষদের জন্য একটি সেরা অপশন যারা ডেটা অত্যন্ত কম এবং ভয়েস কল বেশি ব্যাবহার করেন। তবে মনে রাখতে হবে এই ফোনটি উপভোগ করতে হলে জিওভারত ফোন থাকা আবশ্যক। এই প্ল্যানটি সাধারণ ফোন বা জিওফোন ইউজাররা ব্যাবহার করতে পারবেন না।
এই প্ল্যানটি ছাড়াও জিওভারত ফোন ইউজারদের জন্য আরও দুটি প্ল্যান রয়েছে, এই দুটি প্ল্যানের দাম যথাক্রমে 234 টাকা এবং 1,234 টাকা।
- 234 টাকা দামের জিওভারত প্ল্যান: 234 টাকা দামের প্ল্যানে ফ্রি আনলিমিটেড কল, 300 SMS এবং প্রতিদিন 0.5GB ডেটা পাওয়া যায়। এছ্রাও এই প্ল্যানের সঙ্গে JioSaavn, JioCinema এবং JioTV Subscription পাওয়া যায়।
- 1,234 টাকা দামের জিওভারত প্ল্যান: 1,234 টাকা দামের জিওভারত প্ল্যানটি একটি অ্যানুয়াল প্ল্যান। এই প্ল্যানে 365 দিনের জন্য আনলিমিটেড কল উপভোগ করা যায়। এই প্লেন মোট 128GB ডেটা এবং 300 SMS পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানটি রিচার্জ করে JioSaavn, JioCinema এবং JioTV Subscription পাওয়া যায়।










