Home খবর 123 টাকা দামের JioBhart Phone প্ল্যানে পাওয়া যাবে গোটা মাস কলিং এবং ডেটা

123 টাকা দামের JioBhart Phone প্ল্যানে পাওয়া যাবে গোটা মাস কলিং এবং ডেটা

যাদের বাজেট কম এবং বেশি দামের রিচার্জ প্ল্যান কিনতে পারবেন না তাদের জন্য এই পোস্টে জিওর সবচেয়ে সস্তা প্ল্যান সম্পর্কে জানানো হল। এটি একটি জিওভারত ফোন প্ল্যান। এই প্ল্যানটি উপভোগ করার জন্য ইউজারদের কাছে JioBhart সিরিজের কোনো ফোন থাকা আবশ্যক। এই প্ল্যানের দাম মাত্র 123 টাকা এবং এতে আনলিমিটেড কল, প্রতিদিন 0.5GB ডেটা ও 28 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্ল্যানটি সম্পর্কে।

Jio এর 123 টাকা দামের প্ল্যান

এই প্ল্যানটি মূলত সেইসব মানুষদের জন্য একটি সেরা অপশন যারা ডেটা অত্যন্ত কম এবং ভয়েস কল বেশি ব্যাবহার করেন। তবে মনে রাখতে হবে এই ফোনটি উপভোগ করতে হলে জিওভারত ফোন থাকা আবশ্যক। এই প্ল্যানটি সাধারণ ফোন বা জিওফোন ইউজাররা ব্যাবহার করতে পারবেন না।

এই প্ল্যানটি ছাড়াও জিওভারত ফোন ইউজারদের জন্য আরও দুটি প্ল্যান রয়েছে, এই দুটি প্ল্যানের দাম যথাক্রমে 234 টাকা এবং 1,234 টাকা।