Jio ইউজারদের জন্য সুখবর! কোম্পানির সাইটে তালিকাভুক্ত 19 টাকা এবং 29 টাকা দামের ডেটা প্ল্যান

Highlights

  • 19 টাকা এবং 29 টাকা দামের ডেটা প্ল্যানে 2.5জিবি পর্যন্ত ডেটা পাওয়া যায়।
  • উভয় প্ল্যান অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে রিচার্জ করা যায়।
  • ডেটা ছাড়া এই প্ল্যানে অন্য কোনও বেনিফিট পাওয়া যায় না।

আরও একবার ভারতের টেলিকম মার্কেটের সবচেয়ে বড় কোম্পানি Reliance Jio ইউজারদের জন্য নতুন প্ল্যান নিয়ে এসেছে। নতুন এবং পুরনো ইউজারদের জন্য কোম্পানির পক্ষ থেকে দুটি প্ল্যান তাদের ওয়েবসাইটে লিস্টেড করে দেওয়া হয়েছে। এই প্ল্যানে প্রিপেইড গ্রাহকদের 50 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই দুটি নতুন প্ল্যান সম্পর্কে। আরও পড়ুন: NBTC-তে তালিকাভুক্ত Vivo Y27 5G এবং 4G ডিভাইস, জেনে নিন স্পেসিফিকেশন

অনলাইন এবং অফলাইনে করা যাবে রিচার্জ

ওয়েবসাইটে তালিকাভুক্ত নতুন প্ল্যানের দাম 29 টাকা এবং 19 টাকা। জিও স্টোরের পাশাপাশি অনলাইনে কোম্পানির সাইট এবং বিভিন্ন থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে রিচার্জ করা যাবে। জানিয়ে রাখি সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যানগুলি স্টোর অফারের সঙ্গে পেশ করা হয়েছে।

জিওর 19 টাকা দামের প্রিপেইড প্ল্যান

কোম্পানির 19 টাকা দামের প্রিপেইড প্যাকে মোট 1.5GB ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটি উপস্থিত প্ল্যানের ভ্যালিডিটির সঙ্গে শেষ হয়ে যায়। আগের 15 টাকা দামের প্ল্যানের ডেটার পরিমাণ বাড়ানোর জন্য এই প্ল্যানটি নিয়ে আসা হয়েছে। 15 টাকা দামের প্ল্যানে 1GB ডেটা পাওয়া যায়। আরও পড়ুন: জেনে নিন Instagram Reels-এ মিউজিক যোগ করার পদ্ধতি

জিওর 29 টাকা দামের প্রিপেইড প্ল্যান

কোম্পানির 29 টাকা দামের প্রিপেইড প্যাকে মোট 2.5GB ডেটা উপভোগ করা যায়। এই প্ল্যানটিও উপস্থিত প্ল্যানের সঙ্গেই শেষ হয়। জানিয়ে রাখি কোম্পানির 25 টাকা দামের প্ল্যানে 2GB ডেটা পাওয়া যায়।

নতুন জিও 4জি ফোন

জানিয়ে রাখি সম্প্রতি রিলায়েন্স জিও ‘জিও ভারত ভি2’ নামের নতুন 4G ফিচার ফোন পেশ করেছে। গত 3 জুলাই এই ফোনটি 999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। যেসব গ্রাহকরা এখনও পর্যন্ত 2G ফোন ব্যাবহার করেন মূলত সেইসব ইউজারদের লক্ষ্য করেই এই ফোনটি পেশ করা হয়েছে। এর সঙ্গে কোম্পানির পক্ষ থেকে 123 টাকা দামের ট্যারিফ প্ল্যানও পেশ করা হয়েছে। এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি সহ 14GB ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিঙের সুবিধা পাওয়া যায়। আরও পড়ুন: 0 টাকার Jio Phone থেকে 999 টাকার Jio Bharat 4G ফোন পর্যন্ত Jio এর 6 বছরের যাত্রাপথ কেমন ছিল? জেনে নিন বিস্তারিত

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here