Jio এর এইসব রিচার্জ প্ল্যানে পাবেন Unlimited Data, জেনে নিন ডিটেইলস

Jio এর পোর্টফোলিওতে বেশ কিছু প্রিপেড রিচার্জ প্ল্যান রয়েছে যা বিভিন্ন সুবিধা প্রদান করে। আপনি যদি প্রতিদিনের ডেটা লিমিট দ্রুত শেষ হয়ে যাওয়ার কারণে চিন্তায় থাকেন তাহলে আজকের এই পোস্টটি আপনার অনেক কাজে আসবে। এই পোস্টে আপনাদের Jio এর এমন কিছু রিচার্জ প্ল্যানের সম্পর্কে জানাবো যেগুলো রিচার্জ করলে আপনাদের আর ডেটা শেষ হয়ে যাওয়ার চিন্তা থাকবে না। আরও পড়ুন: ভারতে 5 জুলাই লঞ্চ হবে OnePlus Nord 3 এবং Nord CE 3 5G ফোন, জেনে নিন ডিটেইলস

Jio এর আনলিমিটেড ডেটা প্ল্যানের তালিকা

  • 155 টাকার Jio রিচার্জ প্ল্যান
  • 296 টাকার Jio রিচার্জ প্ল্যান
  • 395 টাকার Jio রিচার্জ প্ল্যান
  • 1559 টাকার Jio রিচার্জ প্ল্যান

155 টাকার Jio রিচার্জ প্ল্যান

Jio এর এই আনলিমিটেড ডেটা প্ল্যানে ইউজাররা 28 দিনের ভ্যালিডিটিতে মোট 2GB ডেটা পান। ডেটা শেষ হওয়ার পরেও ইউজাররা 64Kbps স্পিডে ডেটা পাবেন। অন্যান্য সুবিধার মধ্যে গ্রাহকরা এই প্ল্যানের সম্পূর্ণ ভ্যালিডিটির মধ্যে আনলিমিটেড ভয়েস কলিং এবং 300 টি ফ্রি SMS এর সুবিধা পাবেন। এর সাথে ইউজাররা Jio TV, JioCinema, JioSecurity এবং JioCloud এর মতো Jio পরিষেবার সুবিধাও পাবেন।

296 টাকার Jio রিচার্জ প্ল্যান

296 টাকার Jio রিচার্জ প্ল্যানে মোট 25GB মোবাইল ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS এর সুবিধা পাওয়া যায়। একবার ডেটা শেষ হয়ে গেলে ইউজাররা 64Kbps স্পিডে ডেটা পাবেন। 30 দিনের ভ্যালিডিটি সহ এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা JioTV, JioCinema, JioCloud এর মতো Jio অ্যাপের সুবিধা পান। আরও পড়ুন: শক্তিশালী Snapdragon 8 Gen 2 চিপসেটসহ 4 জুলাই লঞ্চ হবে iQOO 11s, জেনে নিন বিস্তারিত

395 টাকার Jio রিচার্জ প্ল্যান

395 টাকার Jio আনলিমিটেড ডেটা রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি 84 দিন।এই প্ল্যানের সাথে মোট 6GB ইন্টারনেট ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিং দেওয়া হয়। তবে ডেটা শেষ হয়ে গেলেও ইউজাররা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে, স্পিড শুধুমাত্র 64Kbps-এ সীমাবদ্ধ থাকবে। এছাড়াও প্ল্যানের ভ্যালিডিটি শেষ না হওয়া পর্যন্ত গ্রাহকদের 1000 SMS পাঠানোর সুবিধাও দেওয়া হয়।

1559 টাকার Jio রিচার্জ প্ল্যান

এই তালিকার শেষ প্ল্যানটির দাম 1559 টাকা। এই প্রিপেড রিচার্জে 24GB হাই-স্পিড মোবাইল ডেটার সাথে 3600 টি SMS এবং 336 দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধাও পাওয়া যায়। এই প্ল্যানে গ্রাহকদের Jio TV, JioCinema, JioSecurity সহ অন্যান্য অ্যাপের সুবিধাও দেওয়া হয়। আরও পড়ুন: Airtel এর এই 5টি প্ল্যানে পাবেন আনলিমিটেড 5G ডেটা, Prime Video এবং Disney plus Hotstar এর সাবস্ক্রিপশন, দেখে নিন তালিকা

নোট: Jio ভারতের অনেক শহরে তাদের 5G পরিষেবা শুরু করেছে। আপনার যদি একটি 5G সাপোর্টেড ফোন থাকে এবং আপনি এমন একটি শহরে বাস করেন যেখানে Jio 5G লাইভ হয়ে গেছে, তাহলে আপনি কোনো সীমাবদ্ধতা ছাড়াই ফাস্ট 5G স্পিড উপভোগ করতে পারবেন। উপরে উল্লিখিত 395 টাকা এবং 1559 টাকার প্ল্যানে কোনও অতিরিক্ত মূল্য ছাড়াই আনলিমিটেড 5G ডেটা পাওয়ার জন্য Jio-এর ওয়েলকাম অফারে রেজিস্ট্রার করতে পারেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here