Home খবর Report : Jio এর প্ল‍্যানের দাম বাড়ার পরেও থাকবে Airtel ও Vodafone-Idea এর থেকে সস্তা

Report : Jio এর প্ল‍্যানের দাম বাড়ার পরেও থাকবে Airtel ও Vodafone-Idea এর থেকে সস্তা

Airtel ও Vodafone-Idea তাদের নতুন ও আগের চেয়ে বেশি দামি প্ল‍্যান পেশ করে দিয়েছে। এক‌ইভাবে Reliance Jio ও তাদের প্ল‍্যানের দাম বাড়াবে। Jio আগামী 6 ডিসেম্বর থেকে তাদের অল ইন ওয়ান প্ল‍্যানের দাম 40 শতাংশ বাড়াবে। তবে ব‍্যাঙ্ক অফ আমেরিকা মেরিল লিঞ্চের রিপোর্ট অনুযায়ী ট‍্যারিফের দাম বাড়ানোর পরেও জিওর প্ল‍্যান অন‍্যান‍্য টেলিকম অপারেটরদের প্ল‍্যানের তুলনায় 15%-20% সস্তা থাকবে।

আরও পড়ুন : দাম কমল Vivo V15 Pro এবং S1 এর, জেনে নিন নতুন দাম

জিও রবিবার তাদের প্ল‍্যানের দাম বাড়ানোর ঘোষণা করেছে। জিওর নতুন প্ল‍্যান আগামী 6 ডিসেম্বর থেকে কার্যকর হয়ে যাবে। তবে কোম্পানি এখনও পর্যন্ত নতুন প্ল‍্যান সম্পর্কে কোনো তথ্য জানায়নি। জিও 6 ডিসেম্বর সরাসরি তাদের নতুন প্ল‍্যানের তথ্য জানাবে।

ভোডাফোন আইডিয়া ও এয়ারটেল সবার শেষে জিও তাদের নতুন ট‍্যারিফ প্ল‍্যানের ঘোষণা করবে। অথচ ভোডাফোন আইডিয়া ও এয়ারটেল আজ অর্থাৎ 3 ডিসেম্বর থেকে তাদের নতুন প্ল‍্যান কার্যকর করে দিয়েছে। এয়ারটেলের ওয়েবসাইটে নতুন প্ল‍্যান ডিসপ্লে করে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন : কেরলে এক ব‍্যাক্তি Flipkart এ অর্ডার করল 27,500 টাকার ক‍্যামেরা, বাক্স থেকে বেরাল ইট

জিও তাদের একটি বক্তব্যে জানিয়েছে 6 ডিসেম্বর থেকে মোবাইল ট‍্যারিফের দাম 40 শতাংশ পর্যন্ত বাড়াবে। এছাড়া কোম্পানি আরও জানিয়েছে অল ইন ওয়ান প্ল‍্যানের সমস্ত মোবাইল সার্ভিস রেট বাড়ানো হবে, তবে এতে গ্ৰাহকদের 300 শতাংশ পর্যন্ত লাভ‌ও হবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে জিও ইউজারদের জন্য খুব তাড়াতাড়ি নতুন অল ইন ওয়ান প্ল‍্যান পেশ করা হবে, এই প্ল‍্যানে গ্ৰাহকদের আনলিমিটেড ভয়েস ও ডেটা দেওয়া হবে। কিন্তু এই নতুন প্ল‍্যানগুলির দাম আগের তুলনায় 40 শতাংশ বেশি হবে। তবে কোম্পানির “কাস্টমার ফার্স্ট” এর প্রতিশ্রুতি অনুযায়ী গ্ৰাহকদের 300 শতাংশ বেশি সুবিধা দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন