Home খবর এই OTT প্ল্যাটফর্মে আসতে চলেছে কমল হাসান অভিনীত Vikram, জেনে নিন রিলিজ ডেট

এই OTT প্ল্যাটফর্মে আসতে চলেছে কমল হাসান অভিনীত Vikram, জেনে নিন রিলিজ ডেট

যারা সাউথের সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য একটি সুখবর আছে। আসলে, সাউথের সুপারস্টার কমল হাসানের ছবি Vikram প্রেক্ষাগৃহে জনপ্রিয়তা লাভ করার পরে এবার OTT-তে মুক্তির জন্য প্রস্তুত। বড় পর্দায় আয়ের রেকর্ড ভেঙে ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে সাউথের মুভি Vikram। OTT প্ল্যাটফর্ম Disney Plus Hotstar তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এ জানিয়েছে যে Vikram সিনেমাটি কবে এবং কোন OTT প্ল্যাটফর্মে প্রকাশ পাবে। এই ঘোষণার পর দর্শকদের মধ্যেও প্রচুর উৎসাহ দেখা যাচ্ছে।

Vikram এই দিনে OTT তে রিলিজ হবে

ডিজনি প্লাস হটস্টার তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়েছে যে সাউথের সিনেমা Vikram 8 জুলাই OTT তে রিলিজ হবে। Disney + Hotstar এ এই সিনেমার OTT রিলিজ সংক্রান্ত যেই ভিডিওটি শেয়ার করা হয়েছে, সেখানে অভিনেতা কমল হাসান নিজেই এই সিনেমার রিলিজ ডেট সম্পর্কে তথ্য দিয়েছেন। Vikram ডিজনি প্লাস হটস্টারে হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে।

Vikram সিনেমার স্টার কাস্ট

এই সিনেমাটি পরিচালনা করেছেন লোকেশ কানারাজ। এই সিনেমায় কমল হাসান, বিজয় সেতুপতি এবং ফাহাদ ফাসিল গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। আপনাদের জানিয়ে রাখি যে Vikram এর প্রথম পার্ট রিলিজ হওয়ার পর থেকেই ভক্তরা এই সিনেমার দ্বিতীয় পার্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শীঘ্রই এই সিনেমাটির দ্বিতীয় পার্ট এর শুটিং শুরু হবে বলেও জানা গেছে।

প্রায় 400 কোটি টাকা আয় করেছে Vikram

রিপোর্ট অনুযায়ী, Vikram সিনেমাটি এখনও পর্যন্ত বড় পর্দা থেকে প্রায় 400 কোটি টাকা আয় করেছে। এই সিনেমাটি রিলিজ হওয়ার পর 20 দিনেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে এবং আশা করা হচ্ছে যে এই সিনেমাটি আগামী দুই সপ্তাহ পর্যন্ত প্রেক্ষাগৃহে থাকতে পারে। প্রায় 4 বছর পর এই সিনেমার মাধ্যমে কামব্যাক করলেন কমল হাসান।