আজ থেকে এই OTT প্ল্যাটফর্মে স্ট্রিম হবে Kantara, জেনে নিন ডিটেইলস

সাউথের সিনেমাগুলি শুধু OTT তেই নয় বড় পর্দাতেও প্রায়দিন নতুন রেকর্ড তৈরি করছে। এই তালিকায় রেকর্ড আয়ের দিক থেকে সবথেকে এগিয়ে রয়েছ Kantara যা OTT-তে মুক্তির জন্য প্রস্তুত। অফিসিয়ালি Kantara OTT রিলিজ ডেট প্রকাশ করা হয়েছে। তবে এবার হিন্দিভাষী দর্শকরা হতাশ হবেন কারণ ছবিটি বর্তমানে হিন্দিতে মুক্তি পাচ্ছে না, শুধুমাত্র কন্নড়, মালায়লাম, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে। চলুন জেনে নেওয়া যাক কোন প্লাটফর্মে এই সুপারহিট সিনেমাটি দেখা যাবে। আরও পড়ুন: 20GB RAM এর সঙ্গে লঞ্চ হল নতুন Vivo X90 Pro, চাপের মুখে OnePlus এবং Samsung

Kantara

‘Kantara’-এর OTT রিলিজের জন্য যারা অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর রয়েছে, কারণ 24 নভেম্বর OTT প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে Kantara স্ট্রিম করা হবে। আপনি প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন সহ এই সিনেমাটি দেখতে পারেন।

Kantara ছবির ওটিটি রিলিজ ডেট নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন লিক রিপোর্ট সামনে আসছিল। কিন্তু, ছবিটির পরিচালক এবং অভিনেতা ঋষভ শেঠি স্পষ্ট করে দিয়েছিলেন যে ছবিটির OTT মুক্তির তারিখ অফিসিয়ালি ঘোষণা করা হবে। প্রাইম ভিডিওর সাথে, ঋষভ শেঠি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও এই সিনেমার OTT রিলিজ ডেট ঘোষণা করেছেন। আরও পড়ুন: ভারতে 1 ডিসেম্বর লঞ্চ হতে চলেছে লো বাজেট Infinix Hot 20 5G সিরিজ 

Kantara সিনেমার কাহিনি

এই সিনেমাটির কাহিনি পবিত্র প্রথা ও ঐতিহ্য, পরম্পরা এবং প্রজন্ম ধরে চলে আসা গোপনীয়তার ওপর ভিত্তি করে নির্মিত। এই সিনেমায় দেখানো হয়েছে যে একজন রাজা দেবতা বলে বিশ্বাস করা একটি পাথরের বিনিময়ে তার কিছু জমি গ্রামবাসীদের দিয়েছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে রাজার বংশধরেরা সেই জমি ফেরত চায়। অন্যদিকে, দেবতা রাজাকে বলেছিলেন যে তিনি যদি জমি দেওয়ার শর্ত থেকে সরে যান তবে তিনি বিপদের মুখোমুখি হবেন। এই কাহিনিটি ঘিরেই তৈরি হয়েছে এই সিনেমাটি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here