ভারতে 1 ডিসেম্বর লঞ্চ হতে চলেছে লো বাজেট Infinix Hot 20 5G সিরিজ 

Infinix কোম্পানি ভারতীয় মার্কেটে শীঘ্রই তাদের লেটেস্ট এবং শক্তিশালী Infinix Hot 20 5G সিরিজ পেশ করতে চলেছে। এই সিরিজটি ইতিমধ্যেই আন্তর্জাতিক মার্কেটে প্রবেশ করেছে যার অধীনে Infinix Hot 20 Play, Infinix Hot 20i, Infinix Hot 20, Infinix Hot 20S এবং Infinix Hot 20 5G ফোন লঞ্চ করা হয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে Infinix Hot 20 5G সিরিজ ভারতে 1 ডিসেম্বরে লঞ্চ হবে। আরও পড়ুন: প্যান কার্ড থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স সবকিছুই থাকবে আপনার ফোনে, এইভাবে শুরু করুন DigiLocker 

Infinix HOT 20 5G সিরিজ ভারত লঞ্চ

Infinix India তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে Infinix Hot 20 5G সিরিজ লঞ্চের ডিটেইল শেয়ার করেছে। কোম্পানি টুইট করে জানিয়েছে যে এই নতুন স্মার্টফোন সিরিজটি 1 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে। যদিও কোম্পানি এখনও এই সিরিজের মধ্যে অন্তর্ভুক্ত স্মার্টফোনগুলির নাম প্রকাশ করেনি, তবে আশা করা হচ্ছে যে 1 ডিসেম্বর ভারতে Infinix Hot 20 5G, Infinix Hot 20 4G এবং Infinix Hot 20S স্মার্টফোন লঞ্চ হতে পারে। কোম্পানি এটাও স্পষ্ট করেছে যে Hot 20 5G সিরিজ হবে Flipkart এক্সক্লুসিভ এবং শুধুমাত্র অনলাইন মার্কেট Flipkart-এই সেল করা হবে।

Infinix Hot 20 5G

Infinix Hot 20 5G ফোনে 12 5G ব্যান্ড সাপোর্ট দেখা যাবে এবং এই Infinix মোবাইলটি ভারতে 15 হাজার টাকার বাজেটে লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে। এই স্মার্টফোনটি 2408 x 1080 পিক্সেল রেজলিউশন সহ 6.6-ইঞ্চি FullHD+ IPS LCD ডিসপ্লে সাপোর্ট করে, যা 120Hz রিফ্রেশরেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করে। আরও পড়ুন: Matter Energy পেশ করল গিয়ার বক্স যুক্ত প্রথম ইলেকট্রিক বাইক, পাবেন একাধিক দুর্দান্ত ফিচার

Infinix Hot 20 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক XOS 10.6-এ লঞ্চ করা হয়েছে যা MediaTek Dimensity 810 চিপসেটের সাথে অক্টা-কোর প্রসেসর সহ 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি। এই স্মার্টফোনটি গ্রাফিক্সের জন্য Mali G57 GPU সাপোর্ট করে। এই Infinix মোবাইলটি 4GB RAM-এ লঞ্চ করা হয়েছে এবং 3GB এক্সপেনডেট RAM সাপোর্ট করে। এই স্মার্টফোনে ফেস চেঞ্জিং কুলিং সিস্টেম টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Infinix Hot 20 5G ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, যেখানে 50MP Samsung JN1 প্রাইমারি সেন্সর সহ একটি 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। এই স্মার্টফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Hot 20 5G ফোনে একটি 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আরও পড়ুন: স্যামসাঙ লঞ্চ করল নতুন budget 5G Smartphone! জেনে নিন নাম, দাম এবং স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here