লঞ্চের আগেই লিক হল Karbonn Rebel 5G ফোনের স্পেসিফিকেশন এবং দাম, পাওয়া যাবে 6,000mAh ব্যাটারি

সম্প্রতি Karbonn Rebel 5G স্মার্টফোনের সম্পর্কে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। PassionateGeekz সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X এ টুইট করে আপকামিং ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন শেয়ার করেছেন। লিক অনুযায়ী ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.79 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে 6,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Karbonn Rebel 5G ফোনের লিক স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Karbonn Rebel 5G ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

লিক অনুযায়ী আসন্ন Karbonn Rebel 5G ফোনটিতে 6.79-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। ফলে অসাধারণ স্ক্রলিং এবং অ্যানিমেশন উপভোগ করা যাবে।


প্রসেসিঙের জন্য Karbonn Rebel 5G ফোনটিতে Unisoc T8200 প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। লিকের মাধ্যমে ফোনের AnTuTu স্কোর 5.4 লক্ষের কাছাকাছি বলে জানানো হয়েছে। এই স্কোর কোন AnTuTu ভার্সনে টেস্ট করা হয়েছে সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত জানানো হয়নি।

Karbonn Rebel 5G ফোনটিতে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 1TB পর্যন্ত স্টোরেজ এক্সপেনশন ফিচার থাকবে। এটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Karbonn Rebel 5G ফোনটিতে 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি চার্জ করার জন্য এতে 18W চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। তাই এই ব্যাটারির দৌলতে ফোনটিতে দীর্ঘমেয়াদী ব্যাকআপ পাওয়া যাবে। পরবর্তী সময়ে ফোনের সঠিক ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে জানা যাবে।

লিকে কানেক্টিভিটি ফিচার হিসাবে Bluetooth 5.0 এর উল্লেখ করা হয়েছে। এছাড়াও প্রকাশ্যে আসা তথ্যে A16 লেখা রয়েছে, তবে এটির সঠিক অর্থ স্পষ্ট নয়।

Karbonn Rebel 5G ফোনের সম্ভাব্য দাম

PassionateGeekz জানিয়েছে Karbonn Rebel 5G ফোনটির প্রাথমিক দাম 15,000 টাকা থেকে 17,000 টাকার মধ্যে রাখা হতে পারে। ফোনের ভেরিয়েন্ট, সঠিক দাম এবং লঞ্চ ডেট সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

উপরোক্ত সমস্ত তথ্য লিক থেকে জানা গেছে। তাই এখনও কোম্পানির পক্ষ থেকে এই ফোনের স্পেসিফিকেশন, দাম এবং লঞ্চ ডেট ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেসব ইউজাররা কম দামে এন্ট্রি লেভেল 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here