অনলাইনে 1.5 লক্ষ টাকার iPhone 13 Pro Max অর্ডার করে হাতে এসে পৌঁছাল 100 টাকা দামের hand sanitizer!

প্রায়ই শোনা যায় অনলাইনে একটা কোনো জিনিস অর্ডার করার পর হাতে এসে পৌঁছায় অন্য কোনো জিনিস। এই ধরনের ঘটনায় আরও বেশি দেখা যায় আইফোনের বাক্সে ইট বা সাবান আসতে। এবার এমনই একটি ঘটনার কথা সামনে এসেছে যেখানে 32 বছর বয়সী এক মহিলা অনলাইনে অ্যাপেলের সবচেয়ে দামি দেড় লক্ষ টাকা দামের iPhone 13 Pro Max অর্ডার করেছিলেন কিন্তু হাতে পেলেন 100 টাকারও কম দামের হ‍্যান্ড স‍্যানিটাইজার।

আইফোনের দাম দিয়ে হ‍্যান্ড স‍্যানিটাইজার পাওয়ার এই ঘটনা ভারতের নয়, বরং লন্ডনের। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী লন্ডনে বসবাসকারী 32 বছর বয়সী Khaoula Lafhaily মোবাইল কুরিয়ার Sky Mobile থেকে একটি Apple iPhone 13 Pro Max অর্ডার করেছিলেন। তিনি তাঁর ফোনের জন্য $2031 অর্থাৎ প্রায় 1,52,000 টাকা দাম‌ও মিটিয়ে দিয়েছিলেন এবং নিশ্চিন্তে নিজের ফোনের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু দুদিন পর হাতে পাওয়া আইফোনের এই ধরন দেখে তিনি যথেষ্ট মানসিক ধাক্কা পেয়েছেন।

আইফোনের বাক্সে স‍্যানিটাইজার

এই ঘটনা ঘটেছে গত 24 জানুয়ারি। নতুন iPhone 13 Pro Max হাতে পাওয়ার জন্য এই মহিলা এতটাই বেশি অধীর ছিলেন যে যত শীঘ্র সম্ভব এই ডিভাইস হাতে পাওয়ার জন্য তিনি সিঙ্গেল ডে ডেলিভারি অপশন সিলেক্ট করেছিলেন। এর জন্য তিনি আগে থেকেই পুরো দাম মিটিয়েও দিয়েছিলেন। অর্ডার প্লেস করার দুদিন পর তাঁর বাড়িতে স্কাই মোবাইলের পক্ষ থেকে ফোনটি ডেলিভারি দেওয়া হয়। কিন্তু বাক্স খোলার পর দেখা যায় তাতে আইফোনের বদলে রয়েছে হ‍্যান্ড স‍্যানিটাইজার।

লক্ষাধিক টাকা জলে

Khaoula Lafhaily এই ঘটনার কথা প্রকাশ‍্যে নিয়ে এলে Sky Mobile জানিয়েছে এই ঘটনার তদন্ত করা হবে। সাধারণত সিঙ্গেল ডে ডেলিভারির ক্ষেত্রে অর্ডারের দিন‌ই ডেলিভারি দেওয়া হয় কিন্তু এক্ষেত্রে দুদিন পর ডেলিভারি করা হয়েছে, এবিষয়ে কোম্পানির খটকা রয়েছে বলে জানানো হয়েছে। কোম্পানির তরফ থেকে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে। অন‍্যদিকে এই মহিলা স্কাই রকেটের পরিষেবা নিয়ে যথেষ্ট অসন্তুষ্টি প্রকাশ করে এর বদনাম করেছেন এবং জানিয়েছেন তিনি যেভাবেই হোক তাঁর নতুন iPhone 13 Pro Max আদায় করবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here