ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড Lava গত বছর তাদের ডুয়েল ডিসপ্লে সহ Lava Agni 3 ফোন লঞ্চ করে ইউজারদের চমকে দিয়েছিল। মিড বাজেট রেঞ্জে ফোনটিতে 3ডি কার্ভ ডিসপ্লে এবং ব্যাক প্যানেলে সেকেন্ডারি স্ক্রিন দেওয়া হয়েছিল। এবার কোম্পানি তাদের Lava Agni 3 ফোনের সাক্সেসার Lava Agni 4 ফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটি আরও একবার চীনের স্মার্টফোন ব্র্যান্ডগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামবে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে দীপাবলির পর Lava Agni 4 ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে।
কোম্পানির ভারতের অফিসিয়াল ওয়েবসাইটে Lava Agni 4 ফোনটি টিজ করা হচ্ছে। ব্র্যান্ডের সাইটে ‘ফেস্টিভ ডিল’ পেজে Lava Agni 4 ফোনটির ইমেজ শেয়ার করে ভারতে লঞ্চ সম্পর্কে জানিয়েছে। আগামী নভেম্বর মাসে আসন্ন Lava Agni 4 ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। এই মিড বাজেট রেঞ্জে ফোনটি বাজারে স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ স্পেসিফিকেশন সহ পেশ করা হবে।
Lava Agni 3 ফোনটিতে Lava Agni 4 ফোনের মতো ডুয়েল ডিসপ্লে দেওয়া হবে না, তবে আপকামিং ফোনের ডিজাইন অনেকটাই iPhone Air ফোনের মতো দেখাচ্ছে। এই ফোনের ব্যাক প্যানেলে হরিজেন্টাল শেপের রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনটি অনেকটাই অ্যাপেল এয়ার ফোনের থেকে অনুপ্রাণিত বলে মনে করা হচ্ছে। ফোনটিতে রাউন্ড এজ ফ্রেমের পাশাপাশি উপড়ে স্পিকার রয়েছে। অফিসিয়ালি এই ফোনের লঞ্চ ডেট ঘোষণা হলেই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
লিক অনুযায়ী Lava Agni 4 ফোনটিতে MediaTek Dimensity 8350 প্রসেসর থাকবে। জানিয়ে রাখি এই প্রসেসরের Apex ভার্সন OnePlus Nord CE 5 ফোনে দেওয়া হয়েছিল। আমাদের টেস্টে 14,02,278 AnTuTu স্কোর পেয়েছে। অর্থাৎ Lava Agni 4 ফোনটি OnePlus Nord CE 5 ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
Lava Agni 4 ফোনটিতে সবচেয়ে বড় ব্যাটারি দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটিতে 7,000mAh ব্যাটারি থাকতে পারে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোনো লাভা ফোন এত বড় ব্যাটারি সহ পেশ করা হয়নি। মনে করিয়েদিই গত বছর Lava Agni 3 ফোনটি 5000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Lava Agni 4 5G ফোনটিতে 6.78 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হতে পারে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120 হার্টস রিফ্রেশ রেট থাকতে পারে। লিক অনুযায়ী ফোনটি মেটাল ফ্রেম দিয়ে তৈরি করা হবে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য ফোনে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে।
25 হাজার টাকা রেঞ্জে Lava Agni 4 5G ফোনটি লঞ্চ করা হতে পারে। উপরোক্ত OnePlus Nord CE 5 ফোনটির দাম 24,999 টাকা। এই ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7100mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP Telephoto LYT600 ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। Nord CE 5 ফোনে 5 6.77 ইঞ্চির FHD+ Super Fluid AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে।
