চাইনিজ কোম্পানিগুলিকে টেক্কা দেওয়ার জন্য লাভা নিয়ে এসেছে Lava Agni 5G, জেনে নিন ডিটেইলস

ভারতের অন‍্যতম দেশীয় স্মার্টফোন কোম্পানি লাভা আজ তাদের প্রথম 5জি স্মার্টফোন হিসেবে Lava Agni 5G নামের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Lava Agni 5G ফোনটি MediaTek এর অ্যাফোর্ডেবল 5G চিপসেট MediaTek Dimensity 810 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে। লাভার এই নতুন 5জি ফোনটি মার্কেটে উপস্থিত শাওমি ও রিয়েলমির মতো বিভিন্ন চাইনিজ কোম্পানিগুলিকে সরাসরি টেক্কা দেবে বলে মনে করা হচ্ছে। Lava Agni 5G ফোনটি কোম্পানির পক্ষ থেকে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava Agni 5G ফোনটির বিভিন্ন ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে।

Lava Agni 5G এর ডিজাইন ও লুক

কোম্পানি তাদের লেটেস্ট Lava Agni 5G ফোনটি পলিকার্বনেট বডির সঙ্গে পেশ করেছে। সেলফি ক‍্যামেরার জন্য এতে পাঞ্চ হোল কাট‌আউট যোগ করা হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে ক‍্যামেরা সেন্সরগুলি ভার্টিক‍্যালি অবস্থিত। এই ফোনের সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে কোম্পানির ব্র‍্যান্ডিং রয়েছে।

Lava Agni 5G এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Lava Agni 5G ফোনটি 6.78 ইঞ্চির FHD+ IPS ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। এই ফোনে 2.5D কার্ভড ডিসপ্লে ব‍্যবহার করা হয়েছে এবং এতে সেলফি ক‍্যামেরার জন্য পাঞ্চ হোল কাট‌আউট রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশরেট 90Hz। Lava Agni 5G ফোনটি MediaTek Dimensity 810 চিপসেটে রান করে।

ফোটোগ্ৰাফির জন্য Lava Agni 5G ফোনটিতে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর রয়েছে। এর পাশাপাশি এই ফোনে একটি 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও দুটি 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। এই ফোনে আল্ট্রা এইচডি মোড, সুপার নাইট শুট, GIF মোড, AI মোড, বিউটি মোড, ম‍্যাক্রো মোড, প্রো মোড, HDR মোড, পোর্ট্রেট মোড, স্লো মোশান, টাইম ল‍্যাপ্স ও আরও কিছু উল্লেখযোগ্য ফিচার রয়েছে।

Lava Agni 5G ফোনটিতে 8GB RAM ও 128GB মেমরির সঙ্গে লঞ্চ করা হয়েছে। এছাড়া প্রয়োজন হলে এই ফোনে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যায়। কোম্পানির এই লেটেস্ট 5G ফোনটি Android 11 OS এর পাশাপাশি লাভার কাস্টম ইউজার ইন্টারফেসে কাজ করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 30W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব‍্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে কানেক্টিভিটির ফিচার হিসেবে 5G, 4G LTE, ডুয়েল ব‍্যান্ড Wi-Fi, Bluetooth, GPS ও USB Type-C পোর্ট যোগ করা হয়েছে।

Lava Agni 5G এর দাম

মার্কেটে Lava Agni 5G ফোনটি 8GB র‍্যাম ও 128GB মেমরিসহ একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটির দাম রাখা হয়েছে 19,999 টাকা। এই ফোনটি ফ্লেরি ব্লু কালার ভেরিয়েন্টে সেল করা হবে। ইন্ট্রোডাকটারি অফার হিসেবে এই ফোনটি 500 টাকা দিয়ে বুক করলে মাত্র 17,999 টাকা দামে ফোনটি পাওয়া যাবে। আগামী 18 নভেম্বর দুপুর 12টা থেকে Lava Agni 5G ফোনটি আমাজন, ফ্লিপকার্ট ও lavamobiles.com এর মাধ্যমে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here