Home খবর লঞ্চ হল Lava Agni 4 স্মার্টফোন, এই সস্তা ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে Vayu AI, 1.5K AMOLED স্ক্রিন এবং 50MP OIS ক্যামেরা

লঞ্চ হল Lava Agni 4 স্মার্টফোন, এই সস্তা ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে Vayu AI, 1.5K AMOLED স্ক্রিন এবং 50MP OIS ক্যামেরা

Lava ভারতে এখনও পর্যন্ত তাদের সবচেয়ে প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ স্মার্টফোন Lava AGNI 4 লঞ্চ করেছে। এই ফোনটি সম্পূর্ণ ভারতে ডিজাইন, ডেভেলপ এবং ম্যানুফ্যাকচার করা হয়েছে। মাত্র 22 হাজার টাকার রেঞ্জের এই ফোনে Vayu AI, 1.5K AMOLED স্ক্রিন, 50MP OIS ক্যামেরা এবং MediaTek Dimensity 8350 5G চিপের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava Agni 4 5G ফোনটি সম্পর্কে।

ভারতে LAVA AGNI 4 ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ সহ 22,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনে 2,000 টাকা ব্যাঙ্ক অফার পাওয়া যাবে। আগামী 25 নভেম্বর, 2025 দুপুর 12টা থেকে শপিং সাইট আমাজনের মাধ্যমে ফোনটি সেল করা হবে। এছাড়া অন্যান্য রিটেইল স্টোর থেকেও ফোনটি কেনা যাবে। Virtual RAM ফিচারের মাধ্যমে এই ফোনে 16GB পর্যন্ত RAM উপভোগ করা যাবে। এই ফোনটি Phantom Black এবং Lunar Mist কালার অপশনে সেল করা হবে।

Lava Agni 4 5G ফোনে প্রিসিশন-ইঞ্জিনিয়ার্ড অ্যালুমিনিয়াম অ্যালয় মেটাল ফ্রেম দেওয়া হয়েছে। ফলে এই ফোনে প্রিমিয়াম এবং মজবুত বডি পাওয়া যায়। ফোনটির মাত্র 1.7mm আলট্রা-স্লিম বেজল ফোনটিকে আকর্ষণীয় করে তোলে। এই ফোনে AG matte ব্যাক গ্লাস যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে Super Anti-Drop Diamond Frame, IP64 রেটিং, Gorilla Glass protection এবং Wet Touch Control এর মতো বিভিন্ন সুন্দর ফিচার রয়েছে।

Lava Agni 4 5G ফোনটিতে 6.67 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 2400nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। এছাড়াও এই স্ক্রিন 10-bit কালার, 1.07 বিলিয়ন কালার এবং 446PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। ফলে এই ফোনে দারুণ কন্টেন্ট, গেমিং এবং আউটডোর ভিজিবিলিটি পাওয়া যাবে।

প্রসেসিঙের জন্য Lava Agni 4 5G ফোনে MediaTek Dimensity 8350 5G চিপসেট যোগ করা হয়েছে। 4nm আর্কিটেকচারে তৈরি এই প্রসেসর 3.35GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনটির AnTuTu V10 স্কোর 1.4 মিলিয়নের চেয়েও বেশি বলে জানানো হয়েছে। এই ফোনে LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ টেকনোলজি রয়েছে। গেমিং এবং মাল্টি টাস্কিঙের সময় দীর্ঘক্ষণ স্মুথ পারফরমেন্স পাওয়ার জন্য এতে 4300mm² VC লিকুইড কুলিং সিস্টেম এবং গেম বুস্টার মোড দেওয়া হয়েছে।

Lava Agni 4 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে 50MP OIS প্রাইমারি সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এই ক্যামেরা ন্যাচারাল স্কিন টোন, সুন্দর ডায়নামিক রেঞ্জ এবং ভারতীয় ফেস্টিভ থীম অনুযায়ী ফটো অপ্টিমাইজ করা যাবে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, যা 4K 60FPS ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনটির ফ্রন্ট এবং রেয়ার উভয় ক্যামেরা 4K রেকর্ডিং, AI স্কিন টোন ডিটেকশন, Dual-View ভিডিও এবং DCG এর মতো প্রো-গ্ৰেড ফটোগ্রাফি ফিচার যোগ করা হয়েছে।

Lava Agni 4 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 5000mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 66W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটি মাত্র 19 মিনিটের মধ্যে 50% চার্জ হতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি প্রায় 14 ঘন্টা পর্যন্ত একনাগাড়ে এন্টারটেইনমেন্ট দিতে পারে।

Lava Agni 4 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের Vayu AI, যা শুধুমাত্র একটি অ্যাসিস্ট্যান্ট নয় বরং লাইভ, ইমোশন-অ্যাওয়ের সঙ্গী হিসেবে কাজ করতে পারে। এটি হোম স্ক্রিনে থাকে এবং ভারতীয় ইউজারদের দৈনন্দিন প্রয়োজন বুঝে ভালো লার্নিং, প্রোডাক্টিভিটি, ক্রিয়েটিভিটি এবং কমিউনিকেশন এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। Vayu AI এতে বেশ কিছু এজেন্ট যোগ করা হয়েছে। এর মধ্যে AI Math Teacher, AI English Teacher, AI Male ও Female Companions, AI Horoscope, AI Text Assistant, AI Call Summary, AI Photo Editor এবং AI Image Generator উল্লেখযোগ্য। এছাড়াও Circle-to-Search, voice ও visual intelligence এবং সিস্টেম লেভেল AI কন্ট্রোলের মতো ফিচার এই ফোনটিকে সুন্দর করে তোলে।

LAVA AGNI 4 5G ফোনে বিশেষ Action Key দেওয়া হয়েছে, যা 100টির‌ও বেশি কাস্টম শর্টকাট হিসেবে কাজ করতে সক্ষম। গ্ৰাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী ক্যামেরা, টর্চ, অ্যাপ এবং এছাড়াও বেশ কিছু অন্যান্য ফাংশন দ্রুত অ্যাক্সেস করতে পারবেন। Lava তাদের Agni Promise স্কিমের অধীনে Zero Bloatware এক্সপেরিয়েন্স, Doorstep Replacement সার্ভিস এবং 3 বছর Android আপডেট সহ 4 বছর সিকিউরিটি প্যাচ আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই ফোনটি Android 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে।

যেসব ইউজাররা 22 হাজার টাকার রেঞ্জে একটি প্রিমিয়াম, শক্তিশালী এবং মেড ইন ইন্ডিয়া স্মার্টফোনের খোঁজ করছেন তাদের জন্য LAVA AGNI 4 5G ফোনটি একটি সুন্দর অপশন। বাজারে উপস্থিত iQOO Z10, Realme 15 এবং Redmi Note 14 Pro+ ফোনগুলির সঙ্গে এই নতুন ফোনটির প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। যারা সস্তায় ফ্ল্যাগশিপ লেভেল ডিভাইস কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনটি কিনতেই পারেন। এই ফোনটি বেশ জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।