শীঘ্রই দেশী স্মার্টফোন কোম্পানি পেশ করবে বিশেষ স্মার্টফোন, জেনে নিন এর বিশেষত্ব

আমরা এক্সক্লুসিভ তথ্য পেয়েছি এই দীপাবলিতে দেশীয় স্মার্টফোন কোম্পানি লাভা মহিলাদের জন্য বিশেষ মোবাইল Lava BE U নামে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। বিশেষ ভাবে মহিলাদের কথা মাথায় রেখে এই ফোনে স্পেসিফিকেশন দেওয়া হবে। ডিজাইনের ক্ষেত্রেও মহিলাদের পছন্দের খেয়াল রাখা হবে বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ফোনটি লঞ্চ করা হবে।

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি পিঙ্ক কালার ভেরিয়েন্টে এবং রেয়ার লুক অত‍্যন্ত আকর্ষণীয় হবে। ফোনটির রেয়ার প‍্যানেল রিমুভেবল হতে পারে। ফোনটির পেছনে নিচের বাঁদিকে স্পীকারের জন্য কাট‌আউট আছে। Lava BE U ডিসপ্লের নিচে চ‌ওড়া চিন পার্ট থাকবে।

Lava BE U এর দাম সম্পর্কে আপাতত কোনো তথ্য জানা যায়নি। কিন্তু ডিজাইন দেখে মনে করা হচ্ছে ফোনটি বাজেট ক‍্যাটাগরিতে পেশ করা হবে এবং এর দাম 10,000 টাকার মধ্যে হবে। গত সেপ্টেম্বরে একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল লাভা ভারতে বেশ কিছু নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে, যাদের দাম 10,000 টাকার আশেপাশে হবে।

তখন অবশ্য কোম্পানি রিপোর্টে ফোনগুলির নাম ঘোষণা করেনি। রিপোর্ট অনুযায়ী লাভা জানিয়ে দিয়েছিল কোম্পানির ফোনগুলি সম্পূর্ণ মেক ইন ইন্ডিয়া হবে এবং এগুলি ভারতেই তৈরি করা হবে। Lava Mobiles এর এই আগামী সস্তা ফোনগুলিকে Xiaomi, Realme, Tecno, Infinix এর পাশাপাশি Samsung ও Vivo এর সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে।

LAVA Z66

কিছু দিন আগে কোম্পানি তাদের এই ‘মেক ইন ইন্ডিয়া’ ফোনটি মাত্র 7,777 টাকা দামে লঞ্চ করেছিল। এই ফোনটি 19:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 1560 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.08 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে আছে। এই ডিসপ্লের তিন দিক বেজল লেস এবং নিচের দিকে বডি পার্ট রয়েছে। কোম্পানির পক্ষ থেকে Lava Z66 ফোনটি 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্ট করা হয়েছে যার ওপরের দিকে ‘ইউ’ শেপের নচ আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here