ভারতে লঞ্চ হল Lava Blaze AMOLED 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড Lava ভারতের বাজারে তাদের ব্লেজ সিরিজের নতুন স্মার্টফোন হিসাবে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। Lava Blaze AMOLED 5G নামের এই ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড করে দেওয়া হয়েছে। এই ফোনে 6.67 ইঞ্চির ফুল HD+ 3D কার্ভড স্ক্রিন, Dimensity 6300 প্রসেসর, 5,000mAh ব্যাটারি এবং 8GB RAM রয়েছে। সবচেয়ে বড় কথা এই দারুণ ফিচার সহ ফোনটির দাম বেশ সস্তা রাখা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Lava Blaze AMOLED 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Lava Blaze AMOLED 5G ফোনটিতে 2400×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির Full HD+ 3D কার্ভ AMOLED স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর: Lava Blaze AMOLED 5G ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে।

অপারেটিং সিস্টেম: এই ফোনটি Android 14 অপারেটিং সিস্টেম ব্লোটওয়্যার-ফ্রি ভার্সন সহ কাজ করে।

স্টোরেজ: চীনে Lava Blaze AMOLED 5G ফোনটি 4GB, 6GB এবং 8GB তিনটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটি 128GB ইন্টারনাল স্টোরেজ অপশনে লিস্টেড হয়েছে। একইসঙ্গে ফোনটিতে ভার্চুয়াল RAM রয়েছে। ফোনের টপ ভেরিয়েন্টে 16GB RAM দেওয়া হয়েছে। এই ফোনটিতে মাইক্রো SD কার্ড সাপোর্ট করবে না।

ক্যামেরা: ক্যামেরা সেটআপের রেয়ার প্যানেলে LED ফ্ল্যাশ সহ 64MP Sony প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি ও ভিডিও জন্য ফোনটিতে 16MP ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Lava Blaze AMOLED 5G ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনটি USB Type-C পোর্টের মাধ্যমে চার্জ করা যাবে।

অন্যান্য: সিউকিউরিটির জন্য Lava Blaze AMOLED 5G ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে ডুয়েল সিম 5G, Wi-Fi 802.11ac, Bluetooth 5.2, GPS এবং USB Type-C এর মতো ফিচার যোগ করা হয়েছে।

ওজন এবং ডায়মেনশন: ফোনটির ওজন 183 গ্রাম এবং থিকনেস মাত্র 8.45mm রয়েছে, এর ফলে একটি প্রিমিয়াম লুক পাওয়া যায়।

Lava Blaze AMOLED 5G এর দাম ও সেল

ওয়েবসাইটে Lava Blaze AMOLED 5G ফোনটি Titanium Grey এবং Starlight Purple এর মতো কালার অপশনে লিস্টেড হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনটির দাম জানানো হয়নি, তবে শীঘ্রই ভারতে সেল শুরু হবে বলে আশা করা হচ্ছে। ফোনটির ফিচার অনুযায়ী এটি কম দামে সেল করা হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here