50MP Camera এবং 5000mAh Battery সহ ভারতে লঞ্চ হল এই দেশীয় স্মার্টফোন, দাম 10 হাজার টাকার চেয়েও কম

ভারতীয় স্মার্টফোন ব্র‍্যান্ড LAVA আজ দেশের মার্কেটে Lava Blaze Pro নামে তাদের নতুন একটি ফোন লঞ্চ করেছে। কোম্পানি তাদের এই নতুন ফোনটি 10,499 টাকা দামে পেশ করেছে যা আজ থেকেই শপিং সাইট ফ্লিপকার্ট থেকে 9,999 টাকা দামে কেনা যাবে। Lava Blaze Pro ফোনটিতে 50MP Camera, 4GB+3GB RAM, MediaTek Helio G37 এবং 5,000mAh Battery এর মতো উল্লেখযোগ্য কিছু ফিচার যোগ করা হয়েছে। নিচে ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Lava Blaze Pro এর স্পেসিফিকেশন এবং দাম

কোম্পানি তাদের নতুন Lava Blaze Pro ফোনটি 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। এই ডিসপ্লে এলসিডি প‍্যানেল দিয়ে তৈরি এবং এটি 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই নতুন ফোনটি Glass Green, Glass Orange, Glass Blue ও Glass Gold কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

Lava Blaze Pro তে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে মিডিয়াটেক হেলিও জি37 চিপসেট দেওয়া হয়েছে। ভারতের মার্কেটে এই ফোনটি 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। এছাড়াও এই ফোনে 3 জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করে অর্থাৎ এই ফোনে মোট 7 জিবি র‍্যাম উপভোগ করা যায়।

ফটোগ্রাফির জন্য Lava Blaze Pro তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের পাশাপাশি একটি 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স এবং একটি ভিজিএ সেন্সর রয়েছে। এটি ডেপ্থ বা ম‍্যাক্রো লেন্স হতে পারে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Lava Blaze Pro ফোনটি 4জি এলটিই সাপোর্টেড একটি ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক ও অন‍্যান‍্য বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি এতে সিকিউরিটির জন্য সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারি রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here