গত মাসে ভারতে Lava তাদের Lava Bold N2 4G ফোনটি লঞ্চ করেছিল। এবার কোম্পানি তাদের 5G সেগমেন্টে নতুন ফোন পেশ করতে চলেছে। 13 মার্চ দুপুর 12টা সময়ে আপকামিং ফোনটি Lava Bold 2 5G নামে লঞ্চ করা হবে। জানিয়ে রাখি আগেই আমাজন লিস্টিঙে আচমকাই ফোনটি লাইভ হয়ে গিয়েছিল, তবে পরবর্তী সময়ে সেটই সরিয়ে দেওয়া হয়েছিল। তবে আবারও ফোনটি যথেষ্ট সমালোচনায় রয়েছে, কারণ Amazon এ ফোনটির অফিসিয়াল মাইক্রো সাইট লাইভ হয়ে গেছে। এই সাইটের মাধ্যমে ফোনটির কনফার্ম লঞ্চ ডেট জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava Bold 2 5G ফোনটির স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Amazon মাইক্রোসাইটে Lava Bold 2 5G ফোনটির ডিজাইন দেখা গেছে। ফোনটির রেয়ার প্যানেলে রেক্ট্যাঁগুলার দুয়েওল ক্যামেরা মডিউল রয়েছে এবং এটি ব্ল্যাক কালার অপশনে টিজ করা হচ্ছে। ফোনটির ডানদিকে ভলিউম এবং পাওয়ার বাটন দেখা যাচ্ছে । কোম্পানির পক্ষ থেকে ফোনটি “Brighter, Slimmer এবং Bolder” ট্যাগলাইন সহ দেখানো হয়েছে।
Amazon এর মাধ্যমে প্রকাশ্যে আসা লিস্টিঙের মাধ্যমে আগেই Lava Bold 2 5G ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানা গেছে। সেইসময়ে লিস্টিঙে Lava Bold 2 5G ফোনটির 6GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 13,999 টাকা দেখা গিয়েছিল। তবে এই ফোনটির MRP 19,499 টাকা হবে বলে জানানো হয়েছিল। এই ফোনটি Feather White এবং Midnight Black কালার অপশনে দেখানো হয়েছিল। তবে পরে এই লিস্টিং সরিয়ে দেওয়া হয়, তাই মনে করা হচ্ছে এই লিস্টিং ভুলবশত লাইভ হয়ে গিয়েছিল।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Lava Bold 2 5G ফোনে 1080×2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির FHD+ 2.5D ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লেতে Widevine L1 সার্টিফিকেশন, 10-বিট কালার এবং 1000nits+ ব্রাইটনেস যোগ করা হতে পারে। প্রসেসিঙের জন্য Lava Bold 2 5G ফোনে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7060 অক্টাকোর প্রসেসর থাকবে। এই ফোনটি প্রায় 5 লক্ষ AnTuTu স্কোর পেয়েছে বলে জানা গেছে। এই ফোনে 6GB LPDDR5 RAM এবং 128GB UFS 3.1 স্টোরেজ সহ RAM Expansion টেকনোলজি দেওয়া হতে পারে।
ফটোগ্রাফির জন্য Lava Bold 2 5G ফোনের ব্যাক প্যানেলে 50MP AI ক্যামেরা থাকবে এবং এতে Sony IMX752 সেন্সর ব্যাবহার করা হতে পারে। Lava Bold 2 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং ফিচার এবং ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।
Lava Bold 2 5G ফোনটির থিকনেস 7.55mm স্লিম এবং ওজন 174 গ্ৰাম হবে বলে জানানো হয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং। স্টেরিও স্পিকার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Android 15 সাপোর্ট করতে পারে।
প্রথমে প্রকাশ্যে আসা দামটি সঠিক হলে, 15,000 টাকার চেয়েও কম দামে সেগমেন্টে ফোনটি iQOO Z10 Lite, realme P4x এবং Tecno Spark Go 5G ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। আপকামিং ফোনের অফিসিয়াল ডিটেইলস জানার জন্য আগামী 13 মার্চ লঞ্চের অপেক্ষা করতে পারে। আমরা লঞ্চের দিন Lava Bold 2 5G ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
