Lava এর নতুন 5G স্মার্টফোন Lava Bold 2 5G শপিং সাইট আমাজনের মাধ্যমে সেল করা হচ্ছে। কোম্পানির অফিসিয়াল ঘোষণার আগেই এই ফোনটি লিস্টেড করে দেওয়া হয়েছে। এর ফলে ফোনটির ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি দাম এবং কালার অপশন সম্পর্কেও জানা গেছে। কম দামের এই ফোনেটি ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে।
Amazon লিস্টিং অনুযায়ী, Lava Bold 2 5G ফোনের 6GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 13,999 টাকা। এই ফোনটির MRP 19,499 টাকা, অর্থাৎ ফোনটির দামে প্রায় 28% ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই ফোনটি Feather White এবং Midnight Black কালার অপশনে দেখা গেছে।
Lava Bold 2 5G ফোনে 1080×2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির FHD+ 2.5D ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লেতে Widevine L1 সার্টিফিকেশন, 10-বিট কালার (1.07 বিলিয়ন কালার) এবং 1000nits+ ব্রাইটনেস যোগ করা হয়েছে বলে জানা গেছে। এর ফলে ভিডিও স্ট্রিমিং এবং গেমিঙের সময় সুন্দর এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
Lava Bold 2 5G ফোনে সেগমেন্টের প্রথম 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7060 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই ফোনটি প্রায় 5 লক্ষ AnTuTu স্কোর পেয়েছে বলে জানা গেছে। এই ফোনে 6GB LPDDR5 RAM এবং 128GB UFS 3.1 স্টোরেজ টেকনোলজি দেওয়া হয়েছে। এছাড়াও RAM Expansion টেকনোলজির দৌলতে এই ফোনে মোট 12GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এই কনফিগারেশনের সাহায্যে ফাস্ট অ্যাপ লঞ্চিং এবং স্মুথ মাল্টি টাস্কিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য Lava Bold 2 5G ফোনের ব্যাক প্যানেলে 50MP AI ক্যামেরা দেওয়া হয়েছে এবং এতে Sony IMX752 সেন্সর ব্যাবহার করা হয়েছে। এই ফোনটির ক্যামেরায় HDR, পোর্ট্রেট, বিউটি এবং ডুয়েল ভিউয়ের মতো AI ফিচার যোগ করা হয়েছে, এর ফলে ডে লাইট এবং লো লাইট উভয় পরিস্থিতিতে সুন্দর ছবি তোলা যাবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে পাঞ্চ হোল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। তবে এই এতে ব্যাবহৃত সেন্সর ডিটেইলস সম্পর্কে কিছু জানা যায়নি।
Lava Bold 2 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 33W ফাস্ট চার্জিং ফিচার এবং ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 35 মিনিটে 50% পর্যন্ত চার্জ হতে পারে। এই ফোনটির থিকনেস 7.55mm গ্ৰাম এবং ওজন 174 গ্ৰাম। এর ফলে এই ফোনটি সেগমেন্টের সবচেয়ে স্লিম ফোনগুলির লিস্টে স্থান করে নিয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং রয়েছে।
Lava Bold 2 5G ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে ক্লিন এবং ব্লোটওয়্যার ফ্রি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। ফোনের সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে।
মাত্র 13,999 টাকার বিনিময়ে Lava Bold 2 5G ফোনটি সুন্দর পারফরমেন্স, AMOLED ডিসপ্লে, Sony ক্যামেরা এবং বড় ব্যাটারি সহ একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। তবে বাজারে উপস্থিত iQOO Z10 Lite, realme P4x এবং Tecno Spark Go 5G ফোনগুলির সঙ্গে এই ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হতে পারে। ইউজাররা তাদের পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী এর মধ্যে যে কোনো একটি স্মার্টফোন কিনতে পারেন।











