ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড Lava তাদের বোল্ড সিরিজের অধীনে নতুন Lava Bold 2 5G স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ করেছে। বাজেট সেগমেন্টের স্মার্টফোনটিতে অসাধারণ স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি স্লিম ডিজাইন এবং 7.55mm থিকনেস সহ পেশ করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে হরিজেন্টাল ক্যামেরা মডিউল রয়েছে, এতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। তবে ফ্রন্টে পাঞ্চ-হোল ডিজাইন রয়েছে। এই স্মার্টফোনটি Feather White এবং Midnight Black কালার অপশনে সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava Bold 2 5G স্মার্টফোনের দাম, ফিচার এবং সেল ডিটেইলস সম্পর্কে।
Lava Bold 2 5G স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চির HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। একইসঙ্গে সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে MediaTek Dimensity 7060 প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী দ্রুত প্রসেসিং এবং স্মুথ এক্সপিরিয়েন্সের কথা মাথায় রেখে স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Lava Bold 2 5G স্মার্টফোনটির ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50-মেগাপিক্সেল Sony দেওয়া হয়েছে। একইসঙ্গে অতিরিক্ত সেকেন্ডারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Lava Bold 2 5G স্মার্টফোনটিতে 6GB RAM রয়েছে, এতে 6GB ভার্চুয়াল RAM সাপোর্ট করে, অর্থাৎ ইউজাররা মোট 12GB পর্যন্ত RAM ব্যাবহার করতে পারবেন। একইসঙ্গে এতে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এতে USB Type-C পোর্টের মাধ্যমে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Lava Bold 2 5G স্মার্টফোনটি Android 15 বেস্ড ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে স্মার্টফোনটিতে অপ্রয়োজনীয় অ্যাপ বা বিজ্ঞাপন থাকবে না। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP64 রেটিং দেওয়া হয়েছে। Lava এর স্মার্টফোনটির সঙ্গে ফ্রি ফ্রেম সার্ভিস দেওয়া হবে।

ভারতের বাজারে Lava Bold 2 5G স্মার্টফোনটির সিঙ্গেল 6GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 13,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। তবে লঞ্চ অফার সহ স্মার্টফোনটি 12,999 টাকা দামে কেনা যাবে। আগামী 19 মার্চ থেকে Amazon এর মাধ্যমে স্মার্টফোনটির সেল শুরু হবে।
যারা সস্তা 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Lava Bold 2 5G স্মার্টফোনটি ভালো অপশন হতে পারে। এই স্মার্টফোনটির শক্তিশালী প্রসেসর, ক্যামেরা এবং ভালো ডিসপ্লে ইউজারদের নিরাশ করবে না। ইউজাররা স্মার্টফোনটি কিনতে পারেন। অন্যদিকে ইউজাররা বাজারে উপস্থিত iQOO Z10 Lite, realme P4x এবং Tecno Spark Go 5G ফোনগুলিও কিনতে পারেন।










