ভারতীয় মোবাইল কোম্পানি লাভা ইন্টারন্যাশনাল আজ তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি ভারতে সস্তা মাত্র 10,499 টাকা দামে LAVA Bold 5G স্মার্টফোন পেশ করেছে। এই নতুন লাভা 5জি ফোনটিতে 64MP Camera, Curved AMOLED Display এবং 8GB RAM দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক LAVA Bold 5G স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
LAVA Bold 5G এর দাম
- 4GB RAM + 128GB Storage – 11,999 টাকা
- 6GB RAM + 128GB Storage – 12,999 টাকা
- 8GB RAM + 128GB Storage – 13,999 টাকা
ভারতে LAVA Bold 5G ফোনটি তিনটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই তিনটি RAM ভেরিয়েন্টে 128GB স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনের 4GB RAM ভেরিয়েন্ট 11,999 টাকা, 6GB RAM অপশন 12,999 টাকা এবং টপ মডেল 8GB RAM ভেরিয়েন্ট 13,999 টাকা দামে পেশ করা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে ফোনটি শুরুর সেল হিসেবে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। শপিং সাইট আমাজনে ফোনটি ব্যাঙ্ক অফার হিসেবে1500 টাকার ডিসকাউন্ট সহ সেল করা হবে। এই অফার সহ ICICI এবং SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে LAVA Bold 5G ফোনটি 10,499 টাকা দামে কেনা যাবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি Sapphire Blue কালার অপশনে লঞ্চ করা হয়েছে, এই ফোনটি কেনার জন্য এবং এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
LAVA Bold 5G এর স্পেসিফিকেশন
- 6.67″ 3D Curved AMOLED Display
- MediaTek Dimensity 6300
- 8GB RAM + 128GB Storage
- 8GB Virtual RAM
- 64MP AI Sony Camera
- 16MP Selfie Camera
- 33W 5,000mAh Battery
ডিসপ্লে: LAVA Bold 5G ফোনটি পাঞ্চ-হোল স্টাইল সহ 3ডি কার্ভ এমোলেড ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই স্ক্রিন সহ এটি সেগমেন্টের প্রথম কম দামের 5জি স্মার্টফোন। এই ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য LAVA Bold 5G ফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 2GHz ক্লক স্পীড থেকে 2.4GHz ক্লক স্পীডে কাজ করে।
স্টোরেজ: ভারতে LAVA Bold 5G ফোনটি 4GB RAM, 6GB RAM এবং 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই তিনটি ভেরিয়েন্টে পাওয়ার ডবল করার জন্য এক্সপেন্ডেবল RAM ফিচার দেওয়া হয়েছে। অর্থাৎ এই ফোনে 4GB RAM মডেলে অতিরিক্ত 4GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। একইভাবে অন্য ভেরিয়েন্টে 12GB RAM (6GB +6GB) এবং 16GB RAM (8GB+8GB) এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য LAVA Bold 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং সেকেন্ডারি AI লেন্স সহ 64 মেগাপিক্সেল প্রাইমারি Sony সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য LAVA Bold 5G ফোনটিতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
ওএস: কোম্পানির পক্ষ থেকে LAVA Bold 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। এই অপারেটিং সিস্টেম এক বছরের পুরনো হলেও কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 2 জেনারেশন ওএস আপডেট দেওয়া হয়েছে। অর্থাৎ ফোনটি এখন থেকেই Android 16 আপডেটের জন্য তৈরি।











