মাত্র 5,999 টাকা দামে লঞ্চ হল LAVA Bold N1 স্মার্টফোন, একই সঙ্গে বাজারে এসেছে Bold N1 Pro

আজ লাভা ভারতে তাদের নতুন প্রোডাক্ট হিসাবে Bold সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে LAVA Bold N1 এবং LAVA Bold N1 Pro নামের দুটি ফোন পেশ করা হয়েছে। এই ফোনগুলির প্রাথমিক দাম মাত্র 5,999 টাকা। এই পোস্টে LAVA Bold N1 এবং Bold N1 Pro ফোনদুটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Lava Bold সিরিজের দাম

লাভা তাদের উভয় নতুন ফোন সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। আগামী 4 জুন থেকে LAVA Bold N1 ফোনটি মাত্র 5,999 টাকা দামে সেল করা হবে। অন্যদিকে LAVA Bold N1 Pro ফোনটি মাত্র 6,799 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনের সেল শুরু হবে 2 জুন। কোম্পানির পক্ষ থেকে সিরিজের প্রো মডেলে 100 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এই ফোনদুটি শপিং সাইট আমাজনের মাধ্যমে সেল করা হবে।

LAVA Bold N1 ফোনের স্পেসিফিকেশন

  • 6.75″ HD+ 90Hz Display
  • 13MP AI Dual Rear Camera
  • 5MP Selfie Camera
  • UNISOC CPU
  • 4GB RAM + 64GB Storage
  • 4GB Virtual RAM
  • 10W 5,000mAh Battery

ডিসপ্লে

LAVA Bold N1 ফোনে 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। 90Hz রিফ্রেশ রেটযুক্ত এই স্ক্রিন স্মুথ স্ক্রলিং এবং সুন্দর ভিউইং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম।

পারফরমেন্স

LAVA Bold N1 ফোনে অক্টাকোর ইউনিসক প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 ‘গো’ এডিশনের সঙ্গে পেশ করা হয়েছে। এই অপারেটিং সিস্টেম লো-এন্ড ডিভাইসের জন্য বিশেষভাবে অপ্টিমাইজ করা হয়েছে। ফোনটিতে 4GB RAM এর সঙ্গে 4GB Virtual RAM ফিচার রয়েছে। ডেটা স্টোর করার জন্য এতে 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য LAVA Bold N1 ফোনে 13MP AI ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি

LAVA Bold N1 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি চার্জ করার জন্য বক্সের মধ্যেই 10W USB Type-C চার্জার দেওয়া হচ্ছে।

অন্যান্য ফিচার

সিকিউরিটি ও ফোন আনলকের জন্য LAVA Bold N1 ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP54 রেটিং রয়েছে।

LAVA Bold N1 Pro ফোনের স্পেসিফিকেশন

  • 6.67″ HD+ 120Hz Display
  • 50MP Triple Rear Camera
  • 8MP Selfie Camera
  • UNISOC T606
  • 4GB RAM + 64GB Storage
  • 4GB Virtual RAM
  • 18W 5,000mAh Battery

ডিসপ্লে

LAVA Bold N1 Pro ফোনে 6.67 ইঞ্চির HD+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 720 x 1612 পিক্সেল রেজোলিউশন, 269PPI পিক্সেল ডেনসিটি এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

পারফরমেন্স

প্রসেসিঙের জন্য LAVA BOLD N1 Pro ফোনে ইউনিসক টি606 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 4GB RAM ও 4GB Virtual RAM রয়েছে। ডেটা স্টোর করার জন্য এই ফোনে 128GB ইন্তারন্সল স্টোরেজ দেওয়া হয়েছে। মেমরি কার্ডের সাহায্যে ফোনটির স্টোরেজ 256GB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা

LAVA BOLD N1 Pro ফোনে ফটোগ্রাফির জন্য LED ফ্ল্যাশ সহ 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য LAVA BOLD N1 Pro ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাটারি 18W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করলেও, ফোনের বক্সে 10W চার্জার রয়েছে।

অন্যান্য ফিচার

LAVA BOLD N1 Pro ফোনের সুরক্ষার জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও জল ও ধুলোর হাত থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP54 রেটিং রয়েছে।

কাদের জন্য বেস্ট এই ফোনদুটি?

লেটেস্ট LAVA Bold N1 এবং Bold N1 Pro ফোনদুটি 4G কানেক্টিভিটি সহ পেশ করা হয়েছে। অর্থাৎ উভয় ফোনে 5G নেটওয়ার্ক ব্যাবহার করা যাবে না। যারা এত দিন কীপ্যাড ফোন ব্যাবহার করে এসেছেন, তাঁরা LAVA BOLD N1 এবং LAVA BOLD N1 Pro ফোনগুলির মাধ্যমে বাটন ফোন থেকে টাচ স্ক্রিন ফোনে শিফট করতে পারেন।

যেসব ইউজাররা শুধুমাত্র কলের জন্য ফোন ব্যাবহার করেন এবং তেমন কোনো কাজের জন্য ফোনের প্রয়োজন নেই তাদের জন্য LAVA BOLD N1 এবং LAVA BOLD N1 Pro ফোনদুটি সুন্দর অপশন। জানিয়ে রাখি উভয় ফোনে 1 বছর ওয়ারেন্টির সঙ্গে Free Home Service এর সুবিধা পাওয়া যাচ্ছে। ফলে বয়স্ক মানুষদের জন্য এই আরও সুবিধাজনক হয়ে উঠবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here