মাত্র 5698 টাকা দামে আমাজনে সেল হচ্ছে LAVA Bold N1 Lite স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা অফিসিয়ালি তাদের লো বাজেট স্মার্টফোন Lava Bold N1 Lite বাজারে পেশ করে দিয়েছে। ফোনটি শপিং সাইট আমাজন ইন্ডিয়ার মাধ্যমে সেল করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে তথ্য শেয়ার করা হয়েছে। শপিং সাইটে 15 শতাংশ ছাড় সহ ফোনটি মাত্র 5,698 টাকা দামে বিক্রি করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

Lava Bold N1 Lite ফোনে ফ্ল্যাট ব্যাক প্যানেল দেওয়া হয়েছে এবং এতে স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল রয়েছে। এই মডিউলে ভার্টিক্যালি দুটি ক্যামেরা সেন্সর অবস্থিত। ক্যামেরা মডিউলের মধ্যে ‘13MP AI Camera’ ব্র্যান্ডিং লেখা রয়েছে। এই ফোনটির ওজন 193 গ্ৰাম এবং এটির ডিজাইন যথেষ্ট স্লিক ও হ্যান্ডি।

আগেই বলা হয়েছে Amazon India সাইটে Lava Bold N1 Lite ফোনটি মাত্র 5,698 টাকা দামে সেল করা হচ্ছে। ফোনটি 3GB RAM + 64GB স্টোরেজ সহ সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটি Crystal Blue এবং Crystal Gold কালার অপশনে সেল করা হবে।

Lava Bold N1 Lite ফোনে 6.75-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 269 PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। ফোনটির ডিসপ্লেতে মাঝ বরাবর ওপরের দিকে অবস্থিত পাঞ্চ হোল কাট‌আউটের মধ্যে ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Lava Bold N1 Lite ফোনে Unisoc অক্টাকোর প্রসেসর রয়েছে। এর সঙ্গে এই ফোনে 3GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি 6GB Virtual RAM সাপোর্ট করে।

Lava Bold N1 Lite ফোনে ফটোগ্রাফির জন্য 13MP AI ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটির ক্যামেরা 30fps ফ্রেম রেটে 1080p ভিডিও রেকর্ড করতে সক্ষম।

পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 10W চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS, USB Type-C পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP54 রেটিং দেওয়া হয়েছে। এতে Anonymous Call Recording ফিচার যোগ করা হয়েছে, যা প্রাইভেসি ও কল সিকিউরিটি আরও সুদৃঢ় করে তোলে।

যারা Android 15 OS সহ একটি লো বাজেট স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য Lava Bold N1 Lite ফোনটি একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। অর্থাৎ এই ফোনে কম দামে সুন্দর সফটওয়্যার এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

6,000 টাকার চেয়ে কম দামে Lava Bold N1 Lite ফোনটি সস্তা স্মার্টফোন ইউজারদের জন্য আদর্শ। এক‌ই সঙ্গে ভালো পারফরমেন্স প্রয়োজন হলে এই রেঞ্জের‌ই realme Narzo 80 Lite 4G, Samsung Galaxy M07 4G এবং Redmi 14C ফোনগুলি উল্লেখযোগ্য।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here