Lava তাদের N-সিরিজের পরিধি বাড়াতে চলেছে। সম্প্রতি Lava Bold N2 Pro 4G ফোনটির লঞ্চের ঘোষণার পর, এবার কোম্পানির পক্ষ থেকে আরও একটি নতুন Lava Bold N2 Lite ফোনটি টিজ করা হচ্ছে। এই ফোনটি Lava Bold N2 সিরিজের তৃতীয় স্মার্টফোন হতে চলেছে। এই ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava Bold N2 Lite ফোনটির অফিসিয়াল টিজার ডিটেইলস সম্পর্কে।
কোম্পানির শেয়ার করা টিজার অনুযায়ী খুব তাড়াতাড়ি ভারতে Lava Bold N2 Lite ফোনটি লঞ্চ করা হবে। তবে আপকামিং ফোনের স্পেসিফিকেশন, ফিচার বা লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি কিছু জানা যায়নি। টিজার পোস্টারের মাধ্যমে ফোনটি ব্ল্যাক কালার অপশনে দেখা গেছে, তবে ডিজাইন বা অন্যান্য ডিটেইলস প্রকাশ্যে আসেনি।
Built to stand out. Coming soon.#Lava #BeFearlessBeBold #Bold #ComingSoon pic.twitter.com/LENxB33sWd
— Lava Mobiles (@LavaMobile) March 30, 2026
আগের প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Lava Bold N1 Lite ফোনটি ভারতের এন্ট্রি-লেভেল সেগমেন্টে লঞ্চ করা হয়েছিল। তাই Lava Bold N2 Lite ফোনটি বাজেট ক্যাটাগরিতে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে এইবার কোম্পানি তাদের ফোনটি MediaTek Helio G99 প্রসেসর সহ লঞ্চ করবে না কি N2 ফোনটির মতো Unisoc প্রসেসর দেওয়া হবে তা দেখার জন্য অপেক্ষা করা হচ্ছে।
আগের Lava Bold N1 Lite ফোনটি প্রাথমিক 6,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিতে 6.75-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছিল। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Helio G99 প্রসেসর থাকবে, এটি এন্ট্রি-লেভেল ইউজারদের জন্য ভালো বিকল্প হতে পারে বলে মনে করা হচ্ছে।
ফটোগ্রাফির জন্য Lava Bold N1 Lite ফোনটিতে 13MP ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি Android 15 সহ কাজ করে।
একই সেগমেন্টের Lava Bold N2 Lite ফোনটি বেশ কিছু আপগ্রেড সহ লঞ্চ করা হতে পারে। যেহেতু এটি প্রথম টিজার, তাই ভবিষ্যতে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে আরও তথ্য শেয়ার করা হবে বলে আশা করা হচ্ছে। যারা একটি সস্তা স্মার্টফোন খুঁজছেন, তাঁরা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। এই বিষয়ে নতুন তথ্য প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









