লাভা ইন্টারন্যাশনাল ভারতের বাজারে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতে ফেব্রুয়ারি মাসে Lava Bold N2 ফোনটি লঞ্চ করা হয়েছিল এবং গত মার্চ মাসে Lava Bold N2 Pro পেশ করা হয়েছে। এবার এপ্রিল মাসের শুরুতেই কোম্পানি দেশের বাজারে তাদের লো বাজেট Lava Bold N2 Lite ফোনটি লঞ্চ করে দিয়েছে। কোম্পানির এই নতুন সস্তা 4G ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 7,399 টাকা। এই নতুন ফোনটির দাম। ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বনিস্তারিত আলোচনা করা হল।
Lava Bold N2 Lite ফোনটি 7,399 টাকা দামে লঞ্চ করা হয়েছে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে 400 টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হবে। এর ফলে এই ফোনটি মাত্র 6,499 টাকার বিনিময়ে কেনা যাবে। প্রত্যেক গ্রাহক এই সুবিধা পাবেন এর জন্য কোনো ব্যাঙ্ক কার্ড প্রয়োজন নেই। আগামী 10 এপ্রিল থই শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ফোনটি Nilgiri Blue এবং Kolar Gold কালার অপশনে সেল করা হবে। জানিয়ে রাখি অফারে দুটি ফোন একসাথে কিনলে 500 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে, অর্থাৎ দুটি ফোন পাওয়া যাবে মাত্র 12,498 টাকার বিনিময়ে।

Lava Bold N2 Lite 4G ফোনে 720 × 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ ঞ্চ স্টাইলের এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্ক্রিনের আসপেক্ট রেশিও 20:9 এবং এই স্ক্রিনের সুরক্ষার জন্য এতে 2.5D গ্লাস লেয়ার যোগ করা হয়েছে। এই ফোনটির ডায়মেনশন 164.96 × 76.1 × 8.8mm এবং ওজন 192 গ্রাম।
প্রসেসিঙের জন্য Lava Bold N2 Lite 4G ফোনে UniSoc 9863A চিপসেট রয়েছে। এই এন্ট্রি লেভেল অক্টাকোর প্রসেসর 1.6GHz ক্লক স্পীডে রান করে। এই ফোনটি Android 15 Go অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। অ্যান্ড্রয়েড গো ওএসের দৌলতে এই ফোনটি কম RAM ও অপেক্ষাকৃত দুর্বল প্রসেসর সত্ত্বেও স্মুথ কাজ করে। এই অপারেটিং সিস্টেম ফোনের ব্যাটারি ও ইন্টারনেট কম খরচ করে।
Lava Bold N2 Lite 4G ফোনে 3GB RAM দেওয়া হয়েছে। এছাড়াও Expandable RAM টেকনোলোজির মাধ্যমে এই ফোনে মোট 6GB RAM (3GB+3GB) এর পারফরমেন্স উপভোগ করা যায়। এই ফোনে 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা মেমরি কার্ড ব্যাবহার করে 512GB পর্যন্ত বাড়ানো যায়।
ফটোগ্রাফির জন্য Lava Bold N2 Lite 4G ফোনেড় ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ 13MP AI ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 10W চার্জিং ফিচার দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi, Bluetooth 4.2 এবং OTG ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে 3.5mm অডিও জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে।
কোম্পানির লেটেস্ট Lava Bold N2 Pro ফোনটি 4GB RAM + 128GB স্টোরেজ সহ 7,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল/ এই ফোনে 4GB Virtual RAM এবং UniSoc T7250 প্রসেসর দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP AI রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 18W ফাস্ট চার্জিং ফিচার সহ 5000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.75-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। সবদিক বিচার করলে মাত্র 600 টাকা বেশি খরচ করে Bold N2 Lite ফোনের বদলে Bold N2 Pro ফোনটি কেনা বেশি লাভজনক।











