ডুয়েল ডিসপ্লে এবং 50MP ক্যামেরা সহ টিজ হল নতুন Lava 5G স্মার্টফোন, শীঘ্রই ভারতে হতে পারে লঞ্চ

আবারও Lava তাদের ডুয়েল ডিসপ্লে সহ স্মার্টফোনের জন্য সমালোচনায় রয়েছে। কোম্পানি সোশ্যাল মিডিয়া সাইট এক্সে তাদের আপকামিং ফোনের টিজার জারি করেছে। কোম্পানির অফিসিয়াল টিজারের মাধ্যমে নতুন 5G স্মার্টফোন লঞ্চ করা হবে বলে জানা গেছে। এখনও পর্যন্ত স্মার্টফোনটির নাম প্রকাশ্যে আসেনি, তবে আপকামিং ফোনের ডিজাইন দেখানো হয়েছে। এই মাসেই ফোনটি লঞ্চ করা হতে পারে বলে আশা করা যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava এর টিজার ডিটেইলস সম্পর্কে।

টিজার ইমেজের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে আপকামিং LAVA প্পহন্তিতে ডুয়েল ডিসপ্লে ডিজাইন দেওয়া হবে। ফোনটির রেয়ার প্যানেলের ডিজাইন অনেকটাই আগের Lava Blaze Duo মডেলের মতো দেখাচ্ছে। তাই আসন্ন ফোনটির নাম Lava Blaze Duo 3 হবে বলে মনে করা হচ্ছে। 2025 সালের ডিসেম্বর মাসে এই ফোনটির লিক প্রকাশ্যে এসেছিল। এখনও পর্যন্ত কোম্পানি তাদের আপকামিং ফোনের নাম জানায়নি। তাই আপাতত এই বিষয়ে নতুন আপডেট জানার জন্য অপেক্ষা করা হচ্ছে।

টিজারের মাধ্যমে ফোনটির রেক্টেঙ্গুলার ক্যামেরা মডিউলে দুটি ক্যামেরা সেন্সর, LED ফ্ল্যাশ এবং একটি সেকেন্ডারি ডিসপ্লে দেওয়া হয়েছে। এর মাধ্যমে নতুন 5G ফোনটিতে 50MP AI ক্যামেরা থাকবে বলে জানা গেছে। তাই এই প্রাইস রেঞ্জে দারুণ ক্যামেরা পারফরমেন্স উপভোগ করা যাবে।

আগের লিক রিপোর্ট অনুযায়ী আসন্ন Lava ফোনটিতে 6.67 ইঞ্চির FHD+ প্রাইমারি ডিসপ্লে এবং প্রায় 1.6 ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে দেওয়া হতে পারে। Lava Blaze Duo 3 ফোনটি MediaTek Dimensity 7060 প্রসেসর এবং 6GB LPDDR5 RAM এবং 128GB UFS 3.1 স্টোরেজ সহ লঞ্চ করা পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে বলে আশা করা হচ্ছে। নতুন স্মার্টফোনটির থিকনেস প্রায় 7.55mm পাতলা হতে পারে এবং এর ওজন প্রায় 181 গ্রাম হতে পারে।

আগের লিক অনুযায়ী এই ফোনটি ভারতের বাজারে প্রায় 15,000 টাকা দামে লঞ্চ করা হতে পারে। যারা 15,000 টাকা বাজেট রেঞ্জে ভালো পারফরমেন্স এবং ডুয়েল ডিসপ্লে সহ ফোন খুঁজছেন, কোম্পানি এই আপকামিং 5G স্মার্টফোনটির মাধ্যমে সেইসব ইউজারদের টার্গেট করতে পারে।

ভারতের বাজারে Lava ফোনটি লঞ্চের পর Redmi Note 14 SE, Realme Narzo 80X এবং iQOO Z10 Lite 5G ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে Lava ফোনটি লেটেস্ট ফিচার এবং ডুয়েল ডিসপ্লের জন্য এগিয়ে থাকতে পারে।

কোম্পানি তাদের নতুন ফোনটি 15,000 টাকার মধ্যে লঞ্চ করলে, এটি কম দামে একটি ভালো অপশন হয়ে উঠতে পারে। এই বিষয়ে নতুন তথ্য প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here