মাত্র 6999 টাকা দামে লঞ্চ হল Lava O1, রয়েছে 7GB পর্যন্ত RAM এবং 5000mAh ব্যাটারি

Highlights

  • ভারতের বাজারে লঞ্চ হল Lava O1।
  • extented RAM ফিচারের মাধ্যমে এতে 7GB RAM পাওয়া যায়।
  • 7 অক্টোবর আমাজনের মাধ্যমে এই ফোন সেল করা হবে।

বাজেট সেগমেন্টে লাভা গতকাল ভারতের বাজারে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি Lava O1 নামে পেশ করা হয়েছে। 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 90Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে ওয়াটার ড্রপ নচ ডিজাইনের এই ফোনটি মাত্র 6,999 টাকা দামে পেশ করা হয়েছে। এছাড়াও ব্র্যান্ড অফার সহ এই ফোনটি মাত্র 6,299 টাকার বিনিময়ে কেনা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava O1 সম্পর্কে। আরও পড়ুন: মাত্র 14999 টাকা দামে শুরু হল Noise Luna Ring এর সেল, জেনে নিন ফিচার এবং সেল ডিটেইলস

Lava O1 এর দাম এবং সেল

  • ভারতে Lava O1 ফোনটি সিঙ্গেল স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে।
  • 4GB RAM + 64GB স্টোরেজ সহ এই ফোনটি মাত্র 6,999 টাকা দামে পেশ করা হয়েছে।
  • ব্র্যান্ড এই ফোনের দাম 10 শতাংশ ছাড় দেবে। অর্থাৎ ফোনটি মাত্র 6,299 টাকা দামে কেনা যাবে।
  • আগামী 7 অক্টোবর আমাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই ফোনটি সেল করা হবে।
  • ফোনটি লাইভলি ল্যাভেন্ডার, প্রিজম ব্লু এবং লাক্স রেড কালারে পেশ করা হয়েছে।

Lava O1 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Lava O1 ফোনটিতে 6.5 ইঞ্চির এইচদি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটারড্রপ নচ ডিজাইনের এই ডিসপ্লে 1600 × 720 পিক্সেল রেজলিউশন এবং 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনটিতে UniSoC T606 চিপসেট রয়েছে। এর সঙ্গে এতে মালী-জি57 জিপিইউ রয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 4GB RAM + 64GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়া এই ফোনটি 3GB extented RAM সাপোর্ট করে। এর সাহায্যে এই ফোনে মোট 7GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
  • ক্যামেরা: এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা AI লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।
  • অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 4G, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং 3.5mm অডিও জ্যাকের মতো প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।
  • ওজন এবং ডায়মেনশন: Lava O1 ফোনটির ডায়মেনশন 163.7 × 75.3 × 9.3 এমএম এবং ওজন 199.5 গ্রাম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here