মাত্র 11999 টাকা দামে লঞ্চ হল নতুন Lava Shark 2 5G স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং 8GB RAM

লাভা ইন্টারন্যাশনাল গত মাসেই জানিয়ে দিয়েছিল কোম্পানি ভারতের বাজারে তাদের Lava Shark 2 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এবার আজ কোম্পানি তাদের কম দামে 5G স্মার্টফোনটি ভারতের বাজারে পেশ করেছে। মাত্র 12 হাজার টাকার চেয়েও কম দামের স্মার্টফোনে বড় 6000mAh battery, 120Hz ডিসপ্লে এবং 8GB RAM (4GB + 4GB) দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava Shark 2 5G স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Lava Shark 2 5G ফোনের দাম

Lava Shark 2 5G ফোনের সিঙ্গেল ভেরিয়েন্ট 4GB RAM + 64GB স্টোরেজ অপশনের দাম 11,999 টাকা রাখা হয়েছে। আগামী 10 জুন থেকে ভারতে Lava Shark 2 5G ফোনটি Sonar Gold এবং Arya Blue কালার অপশনে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে তাদের ইউজারদের জন্য ফ্রি হোম সার্ভিস দেওয়া হবে।

Lava Shark 2 5G ফোনের স্পেসিফিকেশন

Lava Shark 2 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 ওএস সহ লঞ্চ করা হয়েছে। টি একটি স্টক অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং এতে কোনো ইউআই লেয়ার নেই। অর্থাৎ এই স্মার্টফোনে বোল্ট-ফ্রি এবং অ্যাড-ফ্রি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। একইসঙ্গে ফোনে এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে, ফলে 4GB ফিজিক্যাল RAM এবং 4GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

Lava Shark 2 5G স্মার্টফোনে 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি UNISOC T8200 প্রসেসর দেওয়া হয়েছে। এই অক্টাকোর প্রসেসর 2.1GHz থেকে 2.3GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 5,00,000 এর চেয়েও বেশি AnTuTu score পেয়েছে।

Lava Shark 2 5G স্মার্টফোনে 6.75 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি ওয়াটার ড্রপ নচ স্ক্রিন 120হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে, যা সাধারণত এই প্রাইস রেঞ্জের ফোনে দেখা যায় না। Lava Shark 2 5G ফোনে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP64 রেটিং যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Lava এর সস্তা 5G স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। একইসঙ্গে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Lava Shark 2 5G স্মার্টফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনে শক্তিশালী 6000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে একবার ফুল চার্জ করার পর 13 ঘন্টার চেয়েও বেশি YouTube প্লেব্যাক টাইম উপভোগ করা যাবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনে 18W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

সস্তা 5G স্মার্টফোন

আগামী 10 জুন থেকে ভারতের বাজারে Lava Shark 2 5G স্মার্টফোনটি 11,999 টাকা দামে সেল করা হবে। অন্যদিকে গত সপ্তাহে ভারতে HMD Vibe 2 5G ফোনটি লঞ্চ করা হয়েছে, এই ফোনটির দাম 10,999 টাকা রাখা হয়েছে। একইভাবে এই মাসে ভারতের বাজারে 13999 টাকা দামে Moto G37 5G ফোনটিও পেশ করা হয়েছে। সম্প্রতি Ai+ Nova 2 5G ফোনটিও 11,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে ইউজাররা একই প্রাইস রেঞ্জে realme P4 Lite 5G ফোনটিও কিনতে পারেন, তবে প্রাইস হাইকের পর এর দাম 14,999 টাকা হয়ে গেছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here