লিক হল Lava-এর সস্তা 5G স্মার্টফোনের ডিজাইন, 10 হাজার টাকার চেয়েও কম দামে হবে লঞ্চ

ভারতীয় স্মার্টফোন প্রস্তুতকারী Lava খুব তাড়াতাড়ি তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী এই মাসের শেষের দিকে বাজারে ফোনটি পেশ করা হতে পারে। এই নতুন ফোনটি Shark সিরিজের অধীনে লঞ্চ করা হবে এবং এই ফোনের নাম Lava Shark 5G হতে পারে। মনে করিয়ে দিই এই ফোনটি এই বছরের মার্চ মাসে লঞ্চ হওয়া Lava Shark 4G ফোনের আপগ্রেড ভার্সন হবে। রিপোর্ট অনুযায়ী Lava Shark 5G ফোনটি শুধু 5G নেটওয়ার্ক সহ লঞ্চ করা হবে তাই নয়, বরং ফোনটিতে ডিজাইন, ক্যামেরা এবং পারফরমেন্সের দিক দিয়েও বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবর্তন পাওয়া যাবে। ইউজাররা মিড বাজেট রেঞ্জে একটি দুর্দান্ত স্মার্টফোন পেতে চলেছে।

নতুন ডিজাইন এবং রেন্ডারের বিশেষত্ব

YTECHB এর মাধ্যমে Lava Shark 5G ফোনের রেন্ডার লিক করা হয়েছে। এই রেন্ডারের মাধ্যমে ফোনের রেয়ার প্যানেলে নতুন ডিজাইন দেখা গেছে। প্রকাশ্যে আসা ছবি অনুযায়ী ফোনটিতে একটি রিফ্রেশ স্কয়ার শেপের ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এতে সার্কুলার LED ফ্ল্যাশ রয়েছে। অন্যদিকে ব্যাক প্যানেলে স্পষ্টভাবে “5G” ব্র্যান্ডিং দেখা যাচ্ছে। এর ফলে এটি 4G ভার্সনের থেকে আলাদা দেখাচ্ছে।

ফোনটি ব্লু এবং গোল্ড কালার অপশনে লঞ্চ করা হতে পারে। এটি আগের Shark 4G ভার্সনে দেওয়া হয়েছিল। ফোনের রেয়ার ডিজাইন আগের তুলনায় অনেকবেশি প্রিমিয়াম এবং স্মুথ সেন্ট্রিক দেখাচ্ছে। ফলে এই বাজেট রেঞ্জে একটি স্টাইলিশ ফোন হতে চলেছে।

ক্যামেরা এবং পারফরমেন্সের ক্ষেত্রে পাওয়া যাবে আপগ্রেড

Lava Shark 4G ফোনটিতে সিঙ্গেল 50MP রেয়ার ক্যামেরা ছিল, অন্যদিকে Shark 5G ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছিল। লিক রিপোর্ট অনুযায়ী ফোনের প্রাইমারি সেন্সর 13MP থাকবে, তবে সেকেন্ডারি সেন্সর সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি। এই সেটআপ বেসিক ফটোগ্রাফি এবং সোশ্যাল মিডিয়া ব্যাবহারের জন্য যথেষ্ট।

প্রসেসিঙের জন্য Lava এর পক্ষ থেকে ফোনটিতে Unisoc T765 চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে। একইসঙ্গে এই চিপসেট মাধ্যমে দৈনন্দিন ব্যাবহারের মতো সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং এবং হাল্কা গেমিঙের ক্ষেত্রেও ভালোভাবে কাজ করবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে ফোনটিতে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে, এর ফলে মাইক্রো SD কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে।

সম্ভাব্য লঞ্চ ডেট এবং দাম

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Lava Shark 5G ফোনের লঞ্চ ডেট এবং দাম সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে সোর্সের বক্তব্য অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফোনটি ভারতে লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী Lava এর ফোনটি 10,000 টাকার চেয়ে কম দামে পেশ করা হতে পারে। লঞ্চের পর ফোনটি ভারতের সবচেয়ে কম দামের 5G ফোন হয়ে উঠবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here