7499 টাকা দামে লঞ্চ হল LAVA Star 3 স্মার্টফোন, রয়েছে 5000mAh ব্যাটারি এবং 8GB RAM এর ক্ষমতা, জেনে নিন ডিটেইলস

ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড Lava International আজ সস্তা স্মার্টফোন প্রেমীদের জন্য নতুন লো বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে 5000mAh Battery, 13MP Camera এবং 8GB RAM (4GB+4GB) সহ LAVA Star 3 স্মার্টফোন পেশ করা হয়েছে। এই ফোনে Android Go অপারেটিং সিস্টেম রয়েছে, যা কম দামেও স্মুথ পারফরমেন্স দিতে সক্ষম। নিচে এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

LAVA Star 3 ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমের ‘Go’ এডিশন সহ পেশ করা হয়েছে। Android Go এডিশনের দৌলতে এই ফোনে গুগল গো অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করা যায়। এই ধরনের অ্যাপ কম স্টোরেজ এবং RAM সত্ত্বেও স্মুথ কাজ করতে পারে। এছাড়াও গুগল গো অ্যাপ ফোনের ব্যাটারি ও ইন্টারনেট ডেটা কম খরচ করে।

প্রসেসিঙের জন্য LAVA Star 3 ফোনে UNISOC SC9863A চিপসেট যোগ করা হয়েছে। এই অক্টাকোর প্রসেসর 1.2GHz থেকে 1.6GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনে Expandable RAM টেকনোলজি রয়েছে, ফলে এতে 4GB Physical RAM এর সঙ্গে 4GB Virtual RAM যোগ করে মোট 8GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যায়।

LAVA Star 3 ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট, 260PPI পিক্সেল ডেনসিটি এবং 16M কালার ডেপ্থ সাপোর্ট করে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে 2.5D Glass প্রোটেকশন যোগ করা হয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং রয়েছে।

ফটোগ্রাফির জন্য LAVA Star 3 ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ 13MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটির ক্যামেরায় AI ফিচার রয়েছে, যা লাইটিং কন্ডিশন অনুযায়ী নিজে থেকেই ছবি অ্যাডজাস্ট করে এবং সুন্দর আউটপুট প্রদান করে।

LAVA Star 3 ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি ফুল চার্জ করে 10 ঘন্টা পর্যন্ত Youtube স্ট্রিম করা যাবে। এছাড়াও স্ট্যান্ডবাই মোডে এই ফোনে 340 ঘন্টা অর্থাৎ প্রায় 14 দিন ব্যাক‌আপ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি 10W চার্জিং ফিচার সাপোর্ট করে।

LAVA Star 3 4G ফোনে 4GB RAM ও 64GB স্টোরেজ রয়েছে এবং এই ফোনের দাম রাখা হয়েছে 7,499 টাকা। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 1 বছরের ফুল ওয়ারেন্টির পাশাপাশি ফ্রি হোম সার্ভিসের সুবিধা দেওয়া হচ্ছে। আগামী মাস অর্থাৎ মার্চ মাস থেকে অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই ফোনটি Indus Black ও Siachen White কালার অপশনে সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here