সম্প্রতি ভারতীয় মোবাইল কোম্পানি লাভা তাদের কার্ভড স্ক্রিন সহ Lava Virat Curve 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এটি কোম্পানির ‘বিরাট’ সিরিজের সবচেয়ে অ্যাডভান্স এবং স্টাইলিশ স্মার্টফোন হিসাবে পেশ করা হবে। কোম্পানির কার্ভড ডিসপ্লে সহ ফোনের পর, এবার তাদের বড় ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আপকামিং ফোনটি Lava Virat Power নামে লঞ্চ করা হবে।
Lava Virat Power ফোনের ডিটেইলস
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Lava Virat Power ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে IMEI Database ডেটাবেসে ফোনটি লিস্টেড হয়েছে। টেক ওয়েবসাইট প্যাশনেটগীকজ্ এর মাধ্যমে ফোনের তথ্য প্রকাশ্যে এসেছে। লিস্টিঙের মাধ্যমে ফোনের অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি, তবে ফোনটির মার্কেটিং নাম Lava Virat Power হবে বলে জানা গেছে।
Lava Virat Power ফোনের নাম দেখে মনে করা হচ্ছে এটি বড় ব্যাটারি সহ লঞ্চ করা হবে। বর্তমান বড় ব্যাটারির ট্রেন্ডে গা ভাসিয়ে লাভা তাদের এই আপকামিং ফোনে 7000mAh ব্যাটারি যোগ করতে পারে। Lava Virat Power ফোনটি ব্র্যান্ডের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে পারে। এখন কোম্পানির পক্ষ থেকে ফোনের সম্পর্কে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
Lava Virat Curve 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন
Lava Virat Curve 5G ফোনটির 6GB RAM + 128GB Storage অপশনের দাম 23,999 টাকা রাখা হয়েছে। এতে LPDDR5 RAM রয়েছে, ফলে 6GB ভার্চুয়াল RAM সহ মোট 12GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। Lava ফোনটিতে 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7100 প্রসেসর দেওয়া হয়েছে।
Lava Virat Curve 5G ফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই 3D Curved AMOLED স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। মজবুতির জন্য ফোনে MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেট দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং রয়েছে।
ফটোগ্রাফির জন্য Lava Virat Curve 5G ফোনে 50 মেগাপিক্সেল Sony IMX752 ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য এতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
