Home খবর মাত্র 6,999 টাকা দামে লঞ্চ হল সুন্দর ভারতীয় স্মার্টফোন, প্রতিযোগিতার মুখে চাইনিজ ব্র্যান্ড

মাত্র 6,999 টাকা দামে লঞ্চ হল সুন্দর ভারতীয় স্মার্টফোন, প্রতিযোগিতার মুখে চাইনিজ ব্র্যান্ড

ভারতের মোবাইল কোম্পানি Lava গতকাল ভারতে তাদের নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। এই নতুনস্মার্টফোনের নাম রাখা হয়েছে Lava X3। এই ভারতীয় স্মার্টফোন কোম্পানি কয়েক দিন আগে ভারতের মার্কেটে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানি দেশের বাজারে নতুন একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন পেশ করেছে। এই নতুন ফোনটি মাত্র 8000 টাকারও কম দামে পেশ করা হয়েছে। ভারতের বাজারে এই ফোনটি Redmi A1+, Realme C33 এর মতো চাইনিজ স্মার্টফোনগুলিকে টেক্কা দেবে বলে মনে করা হচ্ছে। এই পোস্টে Lava X3 ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: Paytm অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, UPI কীভাবে ডিলিট করবেন জেনে নিন সবকিছু 

Lava X3 এর স্পেসিফিকেশন

নতুন Lava X3 ফোনটিতে 6.53-ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ওপরের দিকে মাঝখানে ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে এবং স্ক্রিনের ওপরে ও নিচে চওড়া বেজল রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে পিল শেপের ক্যামেরা মডিউল এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে 8MP প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং VGA সেকেন্ডারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফির জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Lava X3 ফোনে কোয়াড কোর Helio A22 প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 3GB RAM এবং 32GB স্টোরেজ রয়েছে। এছাড়া ফোনের মেমরি বাড়ানোর জন্য এতে মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000mAh ব্যাটারি আছে। এছাড়া ফোনটি Android 12 Go Edition এ কাজ করে। কানেক্টিভিটির ফিচার হিসাবে Lava X3 ফোনে 4G VoLTE, USB-C পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, Bluetooth, WiFi এবং GPS দেওয়া হয়েছে। আরও পড়ুন: Aliens দের উপস্থিতি সম্পর্কে কি জানাল Pentagon, জেনে নিন ডিটেইলস  

Lava X3 এর দাম

ভারতে Lava X3 ফোনটি মাত্র 6,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Arctic Blue, Charcoal Black এবং Luster Blue কালারে সেল করা হবে। আগামী 20 ডিসেম্বর থেকে ভারতে এই ফোনটি সেল করা হবে। কোম্পানি জানিয়েছে এর সঙ্গে 2,999 টাকা দামের Lava ProBuds N11 নেকব্যান্ড ফ্রিতে পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন