আজ লাভা তাদের নতুন স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে সস্তা Lava Yuva 2 5G স্মার্টফোনটি পেশ করা হয়েছে। এই লো বাজেট স্মার্টফোনটি মাত্র 9,499 টাকা দামে 50 মেগাপিক্সেল ক্যামেরা, 5000এমএএইচ ব্যাটারি এবং 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। নিচে এই নতুন এবং কম দামের 5জি ফোনের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Lava Yuva 2 5G এর দাম
Lava Yuva 2 5G ফোনটি 9,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি সিঙ্গেল 4GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। কোম্পানির প্রোডাক্ট হেডের বক্তব্য অনুযায়ী Yuva 2 5G ফোনটি 10 হাজার টাকার এন্ট্রি লেবল স্মার্টফোন সেগমেন্টে নতুন বেঞ্চমার্ক সেট করতে চলেছে। নতুন লাভা ফোনটি Marble Black এবং Marble White কালার অপশনে সেল করা হবে।
Presenting LAVA Yuva 2 5G: Ab Dunia ko Dikha! 🤩
Shop now at your nearest retail outlets!
Price: ₹9,499/-✅ Stunning Notification Light
✅ 700Nits High Brightness Mode
✅ 50MP AI Dual Rear Camera
✅ 4GB+4GB* RAM I 128GB UFS 2.2 ROM
✅ Dual Stereo Speakers
✅ Octa-core… pic.twitter.com/Ez5g6QuLuf— Lava Mobiles (@LavaMobile) December 27, 2024
Lava Yuva 2 5G এর স্পেসিফিকেশন
- 6.67” HD+ 90Hz Display
- 4GB RAM + 128GB Storage
- 4GB Virtual RAM
- UNISOC T760 Processor
- 50MP Rear Camera
- 8MP Front Camera
- 18W 5,000mAh Battery
ডিসপ্লে: Lava Yuva 2 5G ফোনটি 720 x 1612 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড আইপিএস প্যানেল দিয়ে তৈরি 6.67-ইঞ্চির এইচডি+ পাঞ্চ-হোল স্টাইল সহ 2.5D Curved ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 90হার্টস রিফ্রেশ রেট সহ 264পীপীআই এবং 700nits ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি ইউনিসোক টি760 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 440K+ AnTuTu Score পেয়েছে।
স্টোরেজ: Lava Yuva 2 5G ফোনটিতে 4GB RAM সহ 4GB এক্সপেন্ডেবল RAM দেওয়া হয়েছে। এই ফোনের ভার্চুয়াল RAM এবং ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 8GB RAM (4+4) এর পারফরমেন্স পাওয়া যায়। এই স্মার্টফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Lava Yuva 2 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে সেকেন্ডারি এআই লেন্স সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Lava Yuva 2 5G ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য ফিচার: এই নতুন লাভা ফোনটিতে 9 5 Bands সাপোর্ট করে। এই ফোনে ব্লুটুথ এবং ওয়াইফাই সহ OTG মতো ফিচার দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য ফোনে আনলোক ফিচার ও সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে বিনোদনের জন্য Dual Stereo Speakers দেওয়া হয়েছে।
10000 টাকার মধ্যে বেস্ট 5জি ফোন
Moto G35, Redmi A4 এবং Redmi 13C সহ Tecno Spark 30C ও Infinix Hot 50 ফোনগুলির 10 হাজার টাকা রেঞ্জে সেরা ফিচার ও স্পেসিফিকেশন সহ স্মার্টফোন অপশন। নতুন Lava Yuva 2 5G ফোন সহ এইসব ফোনগুলিও এই বাজেট রেঞ্জে রয়েছে।










