Home খবর মাত্র 7999 টাকায় লঞ্চ হল ভারতীয় স্মার্টফোন Lava Yuva 2 Pro, জেনে নিন স্পেসিফিকেশন

মাত্র 7999 টাকায় লঞ্চ হল ভারতীয় স্মার্টফোন Lava Yuva 2 Pro, জেনে নিন স্পেসিফিকেশন

Highlights

ভারতীয় মোবাইল কোম্পানি Lava অফিসিয়ালি দেশে তাদের নতুন মোবাইল ফোন Lava Yuva 2 Pro লঞ্চ করেছে। সম্প্রতি এই ফোনটির রিটেল স্টোরে উপলব্ধ হওয়ার খবর সামনে এসেছিল। আজ কোম্পানি তাদের ওয়েবসাইটে এই ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ করে এর দাম এবং সেল সম্পর্কে ঘোষণা করেছে। Lava Yuva 2 Pro ফোনটি ভারতে মাত্র 7,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে, যা সরাসরি Realme, Redmi এবং POCO এর মতো চীনা ব্র্যান্ডগুলিকে জোরদার টক্কর দেবে। আরও পড়ুন: 6GB RAM, 50MP ক্যামেরাসহ ভারতে লঞ্চ হল লো বাজেট POCO C55 স্মার্টফোন,জেনে নিন দাম

Lava Yuva 2 Pro স্মার্টফোনের দাম

এই মোবাইলটি বর্তমানে শুধুমাত্র সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ করা হয়েছে। Lava Yuva 2 Pro স্মার্টফোনে 4GB RAM + 64GB স্টোরেজ রয়েছে এবং এই ফোনের দাম মাত্র 7,999 টাকা। Lava Yuva 2 Pro স্মার্টফোনটি দেশে Glass White, Glass Lavender এবং Glass Green কালার অপশনে কেনা যাবে।

Lava Yuva 2 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন

Lava Yuva 2 Pro স্মার্টফোনটি 720 x 1600 পিক্সেল রেজলিউশন এবং 6.5-ইঞ্চি HD + Waterdrop Notch ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের স্ক্রিনটি LCD প্যানেলে নির্মিত, যা 269ppi এবং 16.7M কালারের মতো ফিচার রয়েছে। এই ফোনের ডায়মেনশন হল 164.5x76x9.0mm এবং ওজন 204 গ্রাম। আরও পড়ুন: শীঘ্রই মার্কেটে লঞ্চ হবে Realme C55 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Lava Yuva 2 Pro Android 12 এ লঞ্চ হয়েছে। এটি একটি ক্লিন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যেখানে কোনো অ্যাড বা ব্লোটওয়্যার নেই। প্রসেসিং এর জন্য এই Lava মোবাইলে একটি MediaTek Helio G37 অক্টা-কোর প্রসেসর রয়েছে যা 2.3GHz ক্লক স্পিডে রান করে। এই ফোনটি একটি 3GB ভার্চুয়াল র‍্যাম টেকনোলজি সহ পেশ করা হয়েছে যা ইন্টারনাল র‍্যামের সাথে যুক্ত হয়ে 7GB র‍্যাম এর শক্তি প্রদান করে৷

ফটোগ্রাফির জন্য এই লাভা মোবাইলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে LCD ফ্ল্যাশ সহ একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর রয়েছে যা আরও দুটি VGA লেন্স এবং AI লেন্সের সাথে মিলে কাজ করে। এই ফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 5-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। আরও পড়ুন: 26 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হবে লো বাজেট Redmi 12C স্মার্টফোন

Lava Yuva 2 Pro ফোনটি একটি 4G ফোন যা ডুয়াল সিম সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই মোবাইলটিতে একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে যা 10W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে এই ফোনটি ফুল চার্জে 581 ঘন্টা অর্থাৎ প্রায় 25 দিন স্ট্যান্ডবাই টাইম প্রদান করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন