26 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হবে লো বাজেট Redmi 12C স্মার্টফোন

Highlights

  • 26 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হবে Redmi 12C স্মার্টফোন।
  • এই ফোনটি ইতিমধ্যেই চীনে সেলের জন্য উপলব্ধ।
  • লো বাজেট সেগমেন্টে লঞ্চ হবে Redmi 12C স্মার্টফোন।

26 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হতে চলেছে Xiaomi 13 Pro স্মার্টফোন। এই দিনে ভারতে Xiaomi 13 এবং Xiaomi 13 Lite এই দুটি স্মার্টফোনও লঞ্চ হতে পারে। এই ফ্ল্যাগশিপ ফোনগুলির পাশাপাশি শীঘ্রই Redmi 12C স্মার্টফোনটিও আন্তর্জাতিক মার্কেটে পেশ করা হতে পারে। Redmi 12C 26 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হবে বলে জানা গেছে। আরও পড়ুন: পরিষেবা উন্নত করার নির্দেশ পেল Airtel, Jio এবং Vi, কল ড্রপ এবং নেটওয়ার্ক সমস্যার কারণে চিন্তিত ইউজাররা

টিপস্টার Paras Guglani Redmi 12C স্মার্টফোনের লঞ্চ ডিটেইলস শেয়ার করেছেন। তিনি দাবি করেছেন যে Redmi 12C স্মার্টফোনটি 26 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হবে। কোম্পানি Xiaomi 13 সিরিজের সাথে এই ফোনটির লঞ্চ সম্পর্কেও ঘোষণা করতে পারে। এই Redmi ফোনটি ইতিমধ্যেই চিনে পাওয়া যায়, যা এবার অন্যান্য দেশে সেলের জন্য পাওয়া যাবে। অনুমান করা হচ্ছে যে Redmi 12C ভারতে POCO C55 এর রুপেও আসতে পারে।

Redmi 12C স্মার্টফোনের সম্ভাব্য দাম

Redmi 12C ফোনটি আন্তর্জাতিক মার্কেটে দুটি মেমরি ভেরিয়েন্টে পাওয়া যাবে। এর বেস মডেলে যেখানে 3GB র‌্যামের সঙ্গে 64GB স্টোরেজ দেওয়া হবে, সেখানে বড় ভেরিয়েন্টটি 4GB র‌্যামের সঙ্গে 128GB স্টোরেজ সাপোর্ট করবে। লিক অনুসারে, এই দুটি ভেরিয়েন্টের দাম হবে যথাক্রমে 170 ইউরো এবং 200 ইউরো। ভারতীয় মূল্য অনুসারে এই দাম 15,000 এবং 17,500 টাকার কাছাকাছি হবে। Redmi 12C স্মার্টফোনটি আন্তর্জাতিক মার্কেটে Ocean Blue, Mint Green এবং Graphite Gray কালার অপশনে লঞ্চ হতে পারে। আরও পড়ুন: 1 মার্চ লঞ্চ হবে Vivo V27 সিরিজ, এই সিরিজের অধীনে কোন কোন ফোন লঞ্চ হবে? জেনে নিন ডিটেইলস

Redmi 12C স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • 6.71 ইঞ্চি ডিসপ্লে
  • 6GB RAM + 128GB স্টোরেজ
  • MediaTek Helio G85
  • 50MP ডুয়াল ক্যামেরা
  • 10W 5,000mAh ব্যাটারি

Redmi 12C স্মার্টফোনটি চীনে 20.6:9 অ্যাসপেক্ট রেশিওতে পেশ করা হয়েছে, যা 1650×720 পিক্সেল রেজলিউশন সহ 6.71-ইঞ্চি HD+ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিন 500নিটস ব্রাইটনেস এবং 1500:1 কনট্রাস্ট রেশিওতে কাজ করে। এই ফোনের ডাইমেনশন হল 68.76×76.41×8.77mm এবং ওজন 192 গ্রাম। এছাড়াও এই ফোনটিতে একটি 3.5mm জ্যাকও রয়েছে।

Redmi 12C ফোনটি Android OS বেসড MIUI 13-এ কাজ করে। এই মোবাইল ফোনে MediaTek Helio G85 দেওয়া হয়েছে যা 2.0GHz ক্লক স্পিড সহ একটি অক্টা-কোর প্রসেসরে রান করে। গ্রাফিক্স এর জন্য এই স্মার্টফোনে Mali-G52 MP2 GPU দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি LPDDR4X RAM + eMMC 5.1 ROM-এ কাজ করে। আরও পড়ুন: এপ্রিল থেকে অর্ডার করা যাবে MINI Electric Convertible কার, সিঙ্গেল চার্জে চলবে 198Km

ফটোগ্রাফির জন্য, Redmi 12C স্মার্টফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা সেকেন্ডারি AI লেন্সের সাথে কাজ করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনে একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here