Home খবর মাত্র 6499 টাকা দামে লঞ্চ হল Lava Yuva Star 4G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

মাত্র 6499 টাকা দামে লঞ্চ হল Lava Yuva Star 4G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

সস্তা স্মার্টফোন প্রেমীদের জন্য লাভা ভারতের বাজারে তাদের নতুন Lava Yuva Star 4G স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। বিশেষত্ব হল ফোনটি মাত্র 6,499 টাকা দামে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে অক্টাকোর চিপসেট, ভার্চুয়াল ফিচারের সহযোগিতায় 8GB পর্যন্ত RAM, ডুয়েল AI ক্যামেরা, 6.75 ইঞ্চির বড়ো এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে।

Lava Yuva Star 4G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Lava Yuva Star 4G স্মার্টফোনটিতে 6.75 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 60Hz রিফ্রেশ রেট রয়েছে। ফলে দুর্দান্ত ডিসপ্লে উপভোগ করা যাবে।

প্রসেসর: Lava Yuva Star স্মার্টফোনটিতে UNISOC 9863A অক্টাকোর চিপসেট দেওয়া হয়েছে। এই চিপসেট এন্ট্রি লেবল এবং এই দামে অসাধারণ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

স্টোরেজ: এই ফোনটিতে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটিতে 4জিবি ভার্চুয়াল ফিচারের সহযোগিতায় 8জিবি পর্যন্ত বাজান যাবে।

ক্যামেরা: Lava Yuva Star 4G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি অন্য AI লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনটিতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

ওএস: Lava Yuva Star 4G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 গো এডিশন সহ কাজ করে।

অন্যান্য: এই স্মার্টফোনটিতে ডুয়েল সিম 4G, ওয়াই-ফাই, ব্লুটুথ, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।

Lava Yuva Star 4G এর দাম এবং সেল