লেনোভো স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই টেক প্রেমীরা এই ফোনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অবশেষে বহু অপেক্ষার অবসান ঘটিয়ে আজ Lenovo তাদের Lenovo Legion Y70 স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি 16GB RAM, Snapdragon 8 Gen 5 প্রসেসর এবং বড় 8000mAh battery সহ চীনের বাজারে পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lenovo Legion Y70 স্মার্টফোনের দাম, ফিচার ও স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
লেনোভো স্মার্টফোনের স্পেসিফিকেশন
Lenovo Legion Y70 (2026) গেমিং স্মার্টফোনটি শক্তিশালী ফিচার সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড কোম্পানির Tianxi AI 4.0 সফটওয়্যার সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে কোয়ালকমের Snapdragon 8 Gen 5 চিপসেট দেওয়া হয়েছে। এই 3ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি প্রসেসর, যা 3.32GHz থেকে 3.80GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।
হেভি প্রসেসিঙের সময় ফোনটিকে ঠাণ্ডা রাখার জন্য এতে 5,500mm² vapor chamber দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই সিপিইউ 7 ডিগ্রী পর্যন্ত তাপমাত্রা কম করতে সক্ষম। অন্যদিকে ফোনে LPDDR5x Ultra RAM রয়েছে, ফলে স্মুথ মাল্টিটাস্কিং উপভোগ করা যায়। ফোনে 500Hz gyroscope যোগ করা হয়েছে, যা সুন্দর এক্সপিরিয়েন্স দিতে সক্ষম। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য ফোনে Adreno 829 GPU দেওয়া হয়েছে।
Lenovo Legion Y70 স্মার্টফোনটিতে 6.82-ইঞ্চির 2K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই BOE Q10 OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 7000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। Lenovo Legion Y70 ফোনের স্ক্রিনে HDR10+, 510ppi, DC Dimming এবং Dolby Vision ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Lenovo Legion Y70 ফোনে 8000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 1200 বার চার্জ করার পরও ব্যাটারি হেলথ 80 শতাংশর বেশি বজায় থাকবে। একইসঙ্গে এতে bypass charging ফিচার রয়েছে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য Lenovo Legion Y70 5G ফোনে 90ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য লেনোভো স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং এফ/1.88 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony LYT710 প্রাইমারি OIS ক্যামেরা এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল ultra-wide + macro সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে Legion Y70 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য Lenovo Legion Y70 ফোনে IP66 + IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। কনেক্টিভিটির জন্য এতে Wi-Fi 7, Bluetooth 6.0 এবং NFC এর মতো অ্যাডভান্স ফিচার যোগ করা হয়েছে। মনে করিয়ে দিই Legion Y70 ফোনের আগে 2022 সালে Lenovo তাদের গেমিং ফোন Legion Y90 নামে পেশ করেছিল।
Lenovo Legion Y70 স্মার্টফোনের দাম
Lenovo Legion Y70 ফোনটি মোট চারটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছিল। এই ফোনের বেস ভেরিয়েন্ট 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 2599 ইউয়ান অর্থাৎ প্রায় 36,800 টাকা এবং 12GB+512GB স্টোরেজ অপশনের দাম 3199 ইউয়ান অর্থাৎ প্রায় 45,400 টাকা রাখা হয়েছে। অন্যদিকে 16GB RAM সহ ফোনের 512GB এবং 1TB স্টোরেজ অপশন 3599 ইউয়ান অর্থাৎ প্রায় 51 হাজার টাকা ও 4399 ইউয়ান অর্থাৎ প্রায় 62 হাজার টাকা দামে লঞ্চ করা হয়েছে।












