গত মাসে লেনোভো সম্পর্কে একটি খবর পাওয়া যায় যেখানে বলা হয় কোম্পানি ডিসেম্বর মাসে তাদের জেড সিরিজে একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে যা “ও” শেপের ওয়াটারড্রপ নচযুক্ত হবে। আজ লেনোভো তাদের এই স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। লেনোভো জানিয়েছে কোম্পানি আগামী 18 ডিসেম্বর আন্তর্জাতিক টেক মঞ্চে লেনোভো জেড5এস ফোনটি পেশ করবে। লঞ্চ ডেট ঘোষণার সঙ্গে কোম্পানি ফোনটির ব্যাক প্যানেলের ফোটোও শেয়ার করে যার ফলে ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেন্সর সম্পর্কে ধারণা করা যায়।
লেনোভো চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোর মাধ্যমে তাদের নতুন স্মার্টফোনের লঞ্চ ডেট অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। কোম্পানি জানিয়েছে আগামী 18 ডিসেম্বর চীনে একটি ইভেন্টের আয়োজন করা হয়েছে এবং এই ইভেন্টের মঞ্চেই জেড5এস টেক মঞ্চে আনা হবে। লেনোভো জেড5এসের লঞ্চ পোস্টারে কোম্পানি ফোনটির ব্যাক প্যানেল দেখিয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ভার্টিক্যাল শেপে তিনটি রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপের ঠিক নিচে ফ্ল্যাশ লাইট আছে। ফোনের সাইড প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে।
লেনোভো জেড5এস সম্পর্কে বলা হচ্ছে এই ফোনের ফ্রন্ট প্যানেলে “ও” শেপের নচ দেওয়া হবে। এই নচ ফোনের বডি পার্টে নয় বরং ফোন ডিসপ্লের ওপর থাকবে। নচের চারদিকে স্ক্রিন থাকবে এবং এই নচেই সেলফি ক্যামেরা দেওয়া হবে। আগে লিক হওয়া ফোটো থেকে দেখা গেছে জেড5এসের কোণা রাউন্ড শেপের হবে এবং ফোনের ফ্রেম বডি গ্লসি ব্ল্যাক টাইপের হব। টেনার লিস্টিঙে লেনোভো জেড5এসে 6.2 ইঞ্চির স্ক্রিন ও ফোনটির ডায়মেনশন 156.7 × 75.5 × 7.8 এমএম বলা হয়েছে।
টেনার লিস্টিঙে লেনোভো জেড5এস ফোনটি ডুয়েল সিম ও ডুয়েল স্ট্যান্ডবাই ফিচারযুক্ত বলা হয়েছে। এতে 4জি ভোএলটিইর সঙ্গে 3,210 এমএএইচ ব্যাটারীর কথাও টেনাতে বলা হয়েছে। লেনোভো আগামী 18 ডিসেম্বর জেড5এস অফিসিয়ালি পেশ করবে। ফৈনটির সঠিক স্পেসিফিকেশন ও দামের জন্য 18 ডিসেম্বরের অপেক্ষা করা হচ্ছে।
