অনলাইন শপিং সাইট আমাজনে বর্তমানে Republic Day চলছে। এই সেলে LG এর 55 ইঞ্চির 4K Smart TV এর দামে দারুণ অফার পাওয়া যাচ্ছে। যারা একটি বড় এবং নতুন স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন তাদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। কোম্পানির LG UA82 Series এর 4K Ultra HD Smart webOS LED TV (মডেল 55UA82006LA) এটির MRP 66,290 টাকার তুলনায় সরাসরি 40% ডিসকাউন্ট সহ 39,990 টাকা দামে কেনা যাবে। এই দামে LG এর মতো প্রিমিয়াম ব্র্যান্ডের 55 ইঞ্চির 4K টিভি নিঃসন্দেহে একটি দুর্দান্ত ডিল। এই পোস্টে ফোনটির দাম এবং অফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Amazon লিস্টিং অনুযায়ী এই TV এর দামে No Cost EMI অপশন দেওয়া হয়েছে। এছাড়া SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। এর পাশাপাশি Amazon Pay Balance এর মাধ্যমে পেমেন্ট করলে ক্যাশব্যাকও পাওয়া যাবে। এর ফলে টিভিটির এফেক্টিভ প্রাইস আরও কমে যাবে। আমাজন প্ল্যাটফর্মের মাধ্যমে এই অফার পাওয়া যাবে এবং সঙ্গে থাকছে ফ্রি ডেলিভারি। তবে জানানো হয়েছে স্টক সীমিত। তাই সময় নষ্ট করা উচিৎ নয়।
LG 55UA82 Series TV-তে 4K Ultra HD রেজোলিউশন (3840 x 2160 পিক্সেল), 60Hz নেটিভ রিফ্রেশ রেট এবং 178 ডিগ্রি ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল পাওয়া যায়। এই টিভিতে LG এর α7 AI Processor 4K Gen8 দেওয়া হয়েছে, যা 4K Super Upscaling, Dynamic Tone Mapping, HDR10 এবং HLG সাপোর্ট সহ পিকচার কোয়ালিটি সুন্দর করে তোলে। এর সঙ্গে FILMMAKER MODE এবং 4K Expression Enhancer এর মতো উল্লেখযোগ্য ফিচার মুভি দেখার এক্সপেরিয়েন্স আরও সুন্দর করে তুলতে সক্ষম।
কানেক্টিভিটি ফিচার হিসাবে এই স্মার্ট টিভিতে 3 HDMI পোর্ট, 1 USB পোর্ট, বিল্ট-ইন Wi-Fi, Bluetooth v5.0, Ethernet ইনপুট, RF ইনপুট এবং SPDIF অপটিক্যাল অডিও আউট দেওয়া হয়েছে,এর ফলে সেট-টপ বক্স, গেমিং কনসোল এবং অন্যান্য ডিভাইস সহজেই কানেক্ট করা যায়। সুন্দর অডিওর জন্য এতে 20W আউটপুট সহ AI Sound Pro (Virtual 9.1.2 Up-mix), Dolby Atmos, Clear Voice Pro, AI Acoustic Tuning, LG Sound Sync এবং WOW Orchestra ফিচার যোগ করা হয়েছে, যা রুম-ফিলিং অডিও এক্সপেরিয়েন্স দিতে সক্ষম।
এই টিভি লেটেস্ট webOS 25 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং ALLM (Auto Low Latency Mode) সাপোর্ট করে, এটি গেমিঙের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য। এতে LG ThinQ অ্যাপের মাধ্যমে ভয়েস কন্ট্রোল, AI Chatbot, Hey Google সাপোর্ট, Google Home এবং Apple AirPlay কম্প্যাটিবিলিটি রয়েছে। এতে 2GB RAM, 8GB স্টোরেজ এবং 100টির চেয়েও বেশি ফ্রি LG চ্যানেল দেওয়া হয়েছে। এর সঙ্গেই এই টিভিতে Prime Video, Netflix, JioHotstar, Sony LIV, Zee5 এবং Apple TV এর মতো বিভিন্ন জনপ্রিয় OTT অ্যাপ সাপোর্ট রয়েছে।

কোম্পানির পক্ষ থেকে এই স্মার্ট টিভিতে 1 বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি দেওয়া হয়। সবচেয়ে বড় কথা এই টিভির রিমোটেও 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যায়। ইনস্টলেশনের জন্য কোম্পানির তরফ থেকে ফ্রি ওয়াল মাউন্ট বা টেবিল টপ স্ট্যান্ডের মধ্যে যে কোনো একটি দেওয়া হবে। এই টিভি LG টেকনিশিয়ান বাড়ি এসে ইনস্টল করে।
যারা Republic Day সেল উপলক্ষে 40,000 টাকার মধ্যে সহজ EMI, ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফার সহ 55 ইঞ্চির 4K Smart TV কেনার কথা ভাবছেন তাদের জন্য LG UA82 Series এর এই অফার একটি অসাধারণ ডিল।









