মাত্র 6,999 টাকা দামে লঞ্চ হল এলজি কেডি, দেখে নিন এই সস্তা ফোনের সুন্দর ফিচার

এলজি এই সপ্তাহেই ভারতে এলজি কিউ7 স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি 15,990 টাকা দামে লঞ্চ হয়েছে যা আগামী 1লা সেপ্টেম্বর থেকে অনলাইন ও অফলাইন স্টোরে ফোনটি পাওয়া যাবে। এলজি কিউ7 এর 2 দিন পর কোম্পানি তাদের সস্তা স্মার্টফোন এলজি কেডি ভারতে লঞ্চ করে দিয়েছে। এলজি এই ফোনটি মাত্র 6,999 টাকা দামে লঞ্চ করেছে এবং এই ফোনটিও 1লা সেপ্টেম্বর থেকে কেনা যাবে।

এলজি কেডি ফোনটি 1280 × 720 পিক্সেল রেজলিউশন সহ 5 ইঞ্চির এইচডি অনসেল ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এলজির এই ফোনটিকে বেজল লেস বলা চলে না তবে এতে ফ্রন্ট প‍্যানেলে কোনো ফিজিক্যাল বাটন নেই। এই ফোনটি অ্যান্ড্রয়েড 7.1.2 নোগাট যুক্ত যা 1.3 গিগাহার্টসের ক্লক স্পীড‌ওয়ালা কোয়াড কোর প্রসেসরে রান করে। তবে কোম্পানি এখনও চিপসেট সম্পর্কে জানায়নি।

এলজি কেডিতে 2 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। এতে 16 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 32 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটসহ 8 মেগাপিক্সেল রেয়ার ক‍্যামেরা আছে। সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

এলজি কেডি এলটিই সাপোর্ট করে এবং এতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস ও ইউএসবির মতো ফিচার আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 2,500 এম‌এএইচ ব‍্যাটারী আছে। ফোনটি ব্লু, সিলভার ও গোল্ড কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। কোম্পানি ফোনের সঙ্গে তিনটি ব‍্যাক কভার দিচ্ছে যেগুলো ইউজার পছন্দসই ব‍্যবহার করতে পারবেন। ফোনটি 1লা সেপ্টেম্বর থেকে কেনা যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here