এলজি লঞ্চ করতে চলেছে 6.2 ইঞ্চির বেজল লেস ডিসপ্লেওয়ালা স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

এলজি গত সপ্তাহে তাদের কিউ সিরিজের তিনটি স্মার্টফোন কিউ স্টাইলস, কিউ স্টাইলস প্লাস এবং কিউ স্টাইলস আলফা পেশ করেছে। এই তিনটি ফোন এখনও আন্তর্জাতিক বাজারে যথেষ্ট পরিমাণে উপলব্ধ হয়নি অথচ তার আগেই তাদের পরবর্তী স্মার্টফোন লঞ্চের জন্য তৈরী। এই খবর কোম্পানির পক্ষ থেকে নয় বরং একটি লিক থেকে জানা গেছে যে এলজি স্টাআলো 4 খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। এই লিক থেকে এলজি স্টাইলো 4 এর রিটেইল বক্স ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে।

এলজি স্টাইলো 4 এর রিটেইল বক্সের ফোটো স্ল‍্যাশলীক তাদের প্ল‍্যাটফর্মে শেয়ার করেছে। রিটেইল বক্স সামনে আসার পর এটুকু খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ফোনটি সম্পূর্ণ তৈরী এবং কিছু দিনের মধ্যেই টেক জগতে পা রাখতে চলেছে। এলজি স্টাইলো 4 এর রিটেইল বক্সের সাহায্যে ফোনের ডিজাইনের সঙ্গে সঙ্গে এর স্পেসিফিকেশন‌ও জানা গেছে।

এলজি স্টাইলো 4 18:9 আসপেক্ট রেশিওসহ বানানো হয়েছে। বক্সের তথ্য অনুযায়ী এতে 1920 × 1080 পিক্সেল রেজলিউশনসহ 6.2 ইঞ্চির টিএফটি ফুল ভিশন ডিসপ্লে আছে। এই ফোনে অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে 1.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর এবং কোয়ালকম চিপসেট থাকবে। বক্স থেকে চিপসেট সিরিজ সম্পর্কে জানা যায়নি তবে আশা করা হচ্ছে এতে স্ন‍্যাপড্রাগন 450 চিপসেট থাকতে পারে।

বক্স থেকে জানা গেছে এতে 2 জিবি র‍্যাম এবং 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে এবং মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে তা 2 টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্রাফির জন্য ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেল রেয়ার ক‍্যামেরা এবং সেলফির জন্য ফ্রন্ট প‍্যানেলে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা থাকছে। এই ফোনটি “স্টাইলো পেন” সাপোর্ট করে এবং সবরকম বেসিক কানেক্টিভিটির সঙ্গে এতে 3,300 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here