Home টপ সংগ্রহ এই সপ্তাহে OTT-তে মুক্তি পেতে চলেছে এই সব সিনেমা এবং ওয়েব সিরিজগুলি, জেনে নিন ডিটেইল

এই সপ্তাহে OTT-তে মুক্তি পেতে চলেছে এই সব সিনেমা এবং ওয়েব সিরিজগুলি, জেনে নিন ডিটেইল

OTT তে প্রত্যেক সপ্তাহেই নতুন সিনেমা এবং ওয়েব সিরিজ মুক্তি পায়। ওটিটি প্ল্যাটফর্মে নতুন সিনেমা এবং ওয়েব সিরিজ
গুলি দেখার জন্য দর্শকরা প্রত্যেক সপ্তাহে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আপনি যদি এই সপ্তাহের OTT রিলিজ সম্পর্কে জানতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য। এই পোস্টে আপনাদের এই সপ্তাহে মুক্তিপ্রাপ্ত সমস্ত সিনেমা এবং ওয়েব সিরিজ সম্পর্কে জানাবো, যাতে আপনি বাড়িতে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে এই উইকেন্ড এ এইসব সিনেমা এবং সিরিজগুলি দেখতে পারেন।

এই সপ্তাহে OTT রিলিজ

1. Thor Love And Thunder

7 জুলাই ভারতে মুক্তি পেয়েছিল Thor Love And Thunder। আপনি যদি সিনেমাটি বড় পর্দায় না দেখে থাকেন, তাহলে চিন্তা করার দরকার নেই, কারণ এখন এই সিনেমাটি আপনারা OTT-তেই দেখতে পাবেন। Thor Love And Thunder সিনেমাটি 8 ই সেপ্টেম্বর থেকে অনলাইনে স্ট্রিম হবে। ক্রিস হেমসওয়ার্থের এই সুপারহিট সিনেমাটি ডিজনি প্লাস হটস্টারে হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড় এবং ইংরেজি ভাষায় মুক্তি পাবে।

2. Indian Predator :The Diary of a Serial Killer

Indian Predator The Butcher of Delhi এর দ্বিতীয় পার্ট Indian Predator :The Diary of a Serial Killer ডকুমেন্টারি 7 সেপ্টেম্বর থেকে OTT-তে স্ট্রিম করা হচ্ছে। এই ওয়েব সিরিজটি Netflix এ রিলিজ হয়েছে। এর দ্বিতীয় সিজন একটি সিরিয়াল কিলারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা একজন নরখাদক কে যে শুধু মানুষকে হত্যা করে তাই নয়, তাদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গও খায়। এই ডকুমেন্টারি সিরিজটি সিরিয়াল কিলিং এর অনুরূপ ঘটনার উপর ভিত্তি করে তৈরি।

3. Ek Villain Returns

2014 সালে মুক্তিপ্রাপ্ত ‘Ek Villain’ সিনেমার দ্বিতীয় পার্ট ‘Ek Villain Returns’ কিছুদিন আগে বড় পর্দায় মুক্তি পেয়েছে। এবার এই ছবিটি OTT-তে মুক্তির জন্য প্রস্তুত। এই সিনেমাটি 9 সেপ্টেম্বর Netflix এ স্ট্রিম করা হবে। এই সিনেমায় অভিনয় করেছেন অর্জুন কাপুর, জন আব্রাহাম, তারা সুতারিয়া এবং দিশা পাটানি।

4. Sita Raman

আপনি যদি দক্ষিণের তারকা দুলকার সালমানের সিনেমার ভক্ত হন, তাহলে অ্যামাজন প্রাইম ভিডিওতে ‘Sita Raman’ সিনেমাটি অবশ্যই দেখতে পারেন। 9 সেপ্টেম্বর, তেলেগু ফিল্ম Sita Raman মালয়ালম এবং কন্নড় ভাষায় প্রাইম ভিডিওতে স্ট্রিম করা হবে। তবে এর জন্য হিন্দিভাষী দর্শকদের একটু অপেক্ষা করতে হতে পারে। দুলকার সালমানের পাশাপাশি এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রশ্মিকা মান্দান্না এবং মৃণাল ঠাকুর।

5. Cars On The Road

ক্রাইম, সাসপেন্স এবং রোমান্সের পাশাপাশি এবার ওটিটিতে বাচ্চাদের জন্য একটি বিশেষ সিরিজ মুক্তি পেয়েছে। এটি একটি আমেরিকান অ্যানিমেটেড সিরিজ যার নাম Cars on the Road। এই সিরিজটি 8 সেপ্টেম্বর থেকে Disney Plus Hotstar-এ স্ট্রিম করা হবে। এই সিরিজটি টকিং ভেহিকেলের গল্প নিয়ে তৈরি। এই সিরিজটি পিক্সার ডিজনি প্লাসের জন্য প্রযোজনা করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন