ভারতীয় মোবাইল ইউজাররা দীর্ঘদিন ধরে অভিযোগ করছেন যে তাদের 1 মাসে 30 এবং 2 মাসে 60 দিনের পরিবর্তে মাত্র 56 দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। মোবাইল ইউজাররা বলছেন যে রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া (Vi), এই তিনটি বেসরকারি টেলিকম কোম্পানিগুলো স্বেচ্ছাচারিতা করছে এবং সাধারণ জনগণ ব্যয়বহুল রিচার্জ প্ল্যান চালাতে বাধ্য হচ্ছে। আপনিও যদি কম ভ্যালিডিটি সহ ব্যয়বহুল প্ল্যান গুলো নিয়ে সমস্যায় থাকেন, তাহলে আজকের এই পোস্টে আমি আপনাদের এমন একটি প্রিপেইড প্ল্যান সম্পর্কে জানাবো যেখানে মাত্র 319 টাকায় 65 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এটি BSNL এর এমন একটি প্ল্যান যা আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি প্রচুর ডেটাও অফার করছে।
BSNL এর 319 টাকার প্ল্যান
দেশের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই 319 টাকার প্ল্যানটি প্রিপেইড ইউজারদের জন্য তৈরি করা হয়েছে। এটি কোনও নতুন প্ল্যান নয়,এই প্ল্যানটি দীর্ঘদিন ধরেই BSNL ইউজারদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করছে। 319 টাকার এই প্রিপেড প্ল্যানের সুবিধা সম্পর্কে কথা বলতে গেলে, এর সবচেয়ে বড় সুবিধা হল, এই প্ল্যানে 65 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়, যা BSNL কে Jio, Airtel এবং Vi-এর ভ্যালিডিটির দিক থেকে অনেক ভাল।
প্রাইভেট টেলিকম কোম্পানিগুলো যেখানে সম্পূর্ণ মাসে 2-3 দিন কম ভ্যালিডিটি দিয়ে তাদের মুনাফা বাড়াচ্ছে এবং গ্রাহকদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দিচ্ছে,সেখানে BSNL এই দামে দুই মাসেরও বেশি ভ্যালিডিটি দিয়ে তাদের ভক্তদের একটি বড় উপহার দিয়েছে। যারা কম দামে রিচার্জ করে বেশি দিনের ভ্যালিডিটি পেতে চান, তাদের জন্য এই 319 টাকার BSNL প্ল্যানটি বেশ ভালো অপশন হতে পারে। শুধু দীর্ঘ ভ্যালিডিটিই নয়, এই প্ল্যানটিতে আরও অনেক সুবিধা পাওয়া যাচ্ছে।
কল এবং ডেটার সুবিধা
আপনি যদি BSNL প্রিপেইড প্ল্যানে উপলব্ধ অন্যান্য সুবিধার দিকে তাকান, তাহলে এই কোম্পানিটি তাদের গ্রাহকদের 319 টাকায় 65 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা দিচ্ছে। কোম্পানি Voice Voucher নামে 319 টাকার এই প্ল্যানটি পেশ করেছে এবং এই প্ল্যানে সারা দেশে যেকোনো নম্বর এবং নেটওয়ার্কে ফ্রি তে কলিং এর সুবিধা দেওয়া হয়েছে। অর্থাৎ, BSNL ইউজাররা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই Jio, Airtel বা Vi যেকোনো কোম্পানির নম্বরে নির্দ্বিধায় কথা বলতে পারবেন। এই ভয়েস কলগুলি রোমিং করার সময়ও ফ্রি থাকবে।
আনলিমিটেড ভয়েস কলিংয়ের পাশাপাশি, BSNL এই প্রিপেড প্ল্যানে গ্রাহকদের 10GB ডেটাও দিচ্ছে। এই ইন্টারনেট ডেটা কোনও দৈনিক সীমা ছাড়াই আসে যা 65 দিনের মধ্যে যে কোনও সময় ব্যবহার করা যেতে পারে। BSNL এর এই 319 টাকার রিচার্জ প্ল্যানে ইউজারদের 99 টি SMS এর সুবিধা দেওয়া হচ্ছে। এই SMS গুলি সারা দেশে যে কোনও নেটওয়ার্কে ব্যবহার করা যেতে পারে, যা স্থানীয় এবং STD উভয় নম্বরেই কাজ করবে।
BSNL প্রিপেড প্ল্যানে কতটা লাভ, কতটা ক্ষতি?
BSNL-এর 319 টাকার প্ল্যানের সুবিধা এবং অসুবিধাগুলি সম্পর্কে কথা বললে, এই প্ল্যানের সবচেয়ে বড় সুবিধা হল এর ভ্যালিডিটি এবং আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা। এই প্রিপেড প্ল্যানটি আপনাকে মাত্র 319 টাকায় 65 দিনের জন্য আনলিমিটেড কথা বলার সুযোগ দিচ্ছে। Jio, Airtel এবং Vi এই ধরনের সুবিধা যুক্ত প্ল্যান নেই।
যদিও, BSNL এর এই প্ল্যানে 10 জিবি ডেটা দেওয়া হচ্ছে যা খুব বেশি নয়, তবে এই প্ল্যানটি সেই সমস্ত মানুষের জন্য খুব কার্যকর, যাদের বাড়িতে বা অফিসে ওয়াইফাই রয়েছে। যারা তাদের স্মার্টফোনটি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড রাখেন, তাদের জন্য এই 10 জিবি ডেটা কাজে আসতে পারে, যা যথেষ্ট। তবে হ্যাঁ, যদি আপনারা এলাকায় BSNL নেটওয়ার্ক আসে এবং নেটওয়ার্ক সিগন্যাল কভারেজ ভাল হয় তাহলে এই প্ল্যানটি কিন্তু নিঃসন্দেহে সেরা প্ল্যান।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












