আগামীকাল ভারতে লঞ্চ হতে চলেছে লো বাজেট POCO C81 এবং POCO C81X, 8 হাজার টাকার কাছাকাছি হতে পারে দাম

যারা 10 হাজার টাকার চেয়ে কম দামে নতুন স্মার্টফোন কিনতে চাইছেন তাদের জন্য এই সপ্তাহে ভারতের বাজারে নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। টেক ব্র্যান্ড POCO জানিয়েছে ভারতের বাজারে POCO C81 এবং POCO C81X ফোন দুটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে শপিং সাইট ফ্লিপকার্টে ফোনদুটির মাইক্রোসাইট লাইভ করে দেওয়া হয়েছে। আগামী 23 এপ্রিল ভারতের বাজারে POCO C81 এবং POCO C81X ফোন দুটি লঞ্চ করা হবে।

23 এপ্রিল ভারতে POCO C81 এবং POCO C81X স্মার্টফোন দুটি পেশ করা হবে। এই দুটি লো বাজেট স্মার্টফোন হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে আসন্ন ফোন দুটির দাম সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। তবে আমাদের ধারনা অনুযায়ী POCO C81X ফোনটি 8 হাজার টাকা এবং POCO C81 ফোনটি 12 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করা হতে পারে। আগামী 23 এপ্রিল দুপুর 12 টা সময়ে ফোনগুলি পেশ করা হবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে POCO C81 ফোনটিতে 15ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6300mAh battery দেওয়া হবে। অন্যদিকে কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 1000 চার্জ করা পরও 80% ব্যাটারি হেলথ বজায় থাকবে। একইসঙ্গে এতে 7.5W reverse ওয়্যারর্ড চার্জিং ফিচার সাপোর্ট করে।

POCO C81X ফোনের ব্যাটারি POCO C81 ফোনের চেয়ে কম হবে। কোম্পানি জানিয়েছে POCO C81X ফোনে 5200mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনে 1000 চার্জ করা পরও ব্যাটারি হেলথ বজায় থাকবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি একবার ফুল চার্জ করলে 15 ঘন্টা YouTube ভিডিও স্ট্রিমিং করা যাবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 15ওয়াট ফাস্ট চার্জিং এবং 7.5ওয়াট রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

এখনও পর্যন্ত আপকামিং ফোনের অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে লিক অনুযায়ী POCO C81 ফোনটিতে Unisoc T7250 প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনটিতে 6GB RAM সহ 128GB স্টোরেজ অপশন থাকতে পারে। লিক অনুযায়ী POCO C81 ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.9-ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হতে পারে।

ফটোগ্রাফির জন্য POCO C81 ফোনটির ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি সেন্সর থাকতে পারে। অন্যদিকে POCO C81X ফোনটির ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেল ক্যামেরা সহ 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। ফোনদুটিতে 3.5এমএম হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। অন্যদিকে ফোনটির আনলকিং এর জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

জানিয়ে রাখি আপকামিং স্মার্টফোন দুটি Ai+ Nova 2, realme P4 Lite এবং Tecno Spark Go 3 স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী হতে পারে। মনে করিয়ে দিই Ai+ Nova 2 ফোনটি এখনও পর্যন্ত ভারতের বাজারে সবচেয়ে নতুন এবং সস্তা 5G স্মার্টফোন। এই ফোনটির প্রাথমিক দাম 8,999 টাকা রাখা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here