Home খবর Motorola ও আনতে চলেছে Low Budget 5G Phone, Moto G51 নামে লঞ্চ হবে এই ফোনটি, সরাসরি প্রতিযোগিতা হতে চলেছে Xiaomi ও Realme এর সাথে

Motorola ও আনতে চলেছে Low Budget 5G Phone, Moto G51 নামে লঞ্চ হবে এই ফোনটি, সরাসরি প্রতিযোগিতা হতে চলেছে Xiaomi ও Realme এর সাথে

Motorola এর সম্পর্কে কিছু দিন আগেই খবর এসেছিল যে কোম্পানি ‘জি’ সিরিজের নতুন মোবাইল ফোনে কাজ করছে যেটিকে Moto G51 নামে লঞ্চ করা হবে। মোটো জি51 স্মার্টফোনটি একটি Low Budget 5G Phone যেটি এই মাসেই অর্থাৎ নভেম্বরে টেক মঞ্চে পদার্পণ করবে। কোম্পানির পক্ষ থেকে এখনো এই স্মার্টফোনে‌র লঞ্চ সম্পর্কে কোনো তথ‍্য‌ই পাওয়া যায়নি কিন্তু মোটোরোলার এই ফোনটিকে সার্টিফিকেশন সাইট NBTC তে লিস্টেড করা হয়েছে।

Moto G51 5G Phone টিকে সার্টিফিকেশন সাইট এনবিটিসিতে লিস্টেড করা হয়েছে যেটি টিপস্টার অভিষেক যাদব স্পট করেছে। এনবিটিসিতে এই ফোনটি XT2171-2 মডেল নাম্বারে‌র সাথে সার্টিফাইড হয়েছে। বলে দিই যে কিছু দিন আগে এই মডেল নাম্বারে‌র সাথেই মোটোরোলার এই ফোনটি 3সি সার্টিফিকেশন সাইটেও দেখা গিয়েছিল। এই লিস্টিং গুলিতে ফোনটির সেরকম ডিটেইলস সামনে আসেনি কিন্তু সার্টিফিকেশন পাস হ‌ওয়ায় এইটুকু আশা করাই যায় যে মোটোরোলা মোটো জি51 5জি স্মার্টফোনটি খুব শীঘ্রই মার্কেটে এন্ট্রি নেবে।

Moto G51 5G এর স্পেসিফিকেশন্স

সমস্ত লিক এবং সার্টিফিকেশনে যে তথ্য জানতে পারা গেছে সেই অনুযায়ী মোটোরোলার এই ফোনটি একটি সস্তা 5জি ফোন হবে যেটিকে কোম্পানি লো বাজেটে লঞ্চ করবে। লিক অনুযায়ী মোটো জি51 5জি ফোনে ফুল‌এইচড+ রেজল্যুশনের ডিসপ্লে দেওয়া হবে। Moto G51 5G কে অ্যান্ডয়েড 11 ওএস যুক্ত বলা হয়েছে যার মধ্যে 2.21 গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসর সহ কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 750জি চিপসেট দেওয়া থাকতে পারে।

Moto G51 5G ফোনটি‌র একটি ভেরিয়েন্টে 4জিবি র‍্যাম মেমোরি দেওয়া হবে যা গীকবেঞ্চে দেখাও গেছে। ফোটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা‌ও দেওয়া যেতে পারে। লিক অনুযায়ী এই সে‌ট‌আপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হবে যার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের থার্ড সেন্সর‌ও দেখা যেতে পারে। আবার ফোনের ফ্রন্ট প‍্যানেলে 13 মেগাপিক্সেলের সেল্ফি ক‍্যামেরা দেওয়ার কথা লিকের মাধ্যমে জানতে পারা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন