Samsung India আর কিছুদিনের মধ্যেই তাদের নতুন Galaxy A-সিরিজের অধীনে Samsung Galaxy A03 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। তবে কোম্পানির পক্ষ থেকে এই মুহূর্তে এ বিষয়ে কোনো অফিসিয়াল তথ্য দেওয়া হয়নি। তবে ফোনের অফিসিয়াল লঞ্চের আগে, 91mobiles Samsung Galaxy A03-এর ভারত মূল্য সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছে। ফোনটি কোম্পানি দুটি RAM এবং দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করবে। এই পোস্টে আপনাদের Samsung এর এই কম বাজেটের স্মার্টফোনটি সম্পর্কে বেশ কিছু তথ্য জানাবো ।
Samsung Galaxy A03 এর দাম
কোম্পানি দুটি RAM এবং দুটি স্টোরেজ ভেরিয়েন্টে Samsung Galaxy A03 পেশ করবে। অফলাইন রিটেল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, Samsung Galaxy A03-এর 3GB RAM এবং 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হবে 10,499 টাকা। 4GB RAM এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হবে 11,999 টাকা।
Samsung Galaxy A03 এর সেল
অফলাইন খুচরা বিক্রেতাদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত কোম্পানির তরফে শুধুমাত্র ফোনের দামের কথাই জানানো হয়েছে। ফোনটির ফিচার এবং লঞ্চের তারিখ সম্পর্কে আপাতত কোন তথ্য সামনে আসেনি। আমরা আগেই জানিয়েছিলাম যে Samsung শীঘ্রই ভারতে তাদের Samsung Galaxy A03 লঞ্চ করবে। যদি কোম্পানির পরিকল্পনা অনুযায়ী সব কিছু হয়, তাহলে এই ডিভাইসটি এই মাসের শেষে বা মার্চের শুরুতে ভারতে প্রবেশ করবে।
Samsung Galaxy A03 এর স্পেসিফিকেশন
ডিভাইসটি ভারতের আগে অন্যান্য বাজারে লঞ্চ হয়েছে। ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, Samsung Galaxy A03-এর ভারতীয় সংস্করণে একটি 6.5-ইঞ্চি HD + Infinity-V Notch TFT LCD প্যানেল থাকবে, যার রেজলিউশন হবে 720×1,600 পিক্সেল। এই স্মার্টফোনে একটি 5,000mAh ব্যাটারি থাকবে। Samsung Galaxy A03 ভারতে লাল এবং কালো রঙের বিকল্পে আসতে পারে বলে জানা গেছে ।
এছাড়াও, ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A03-এ একটি 48MP প্রাইমারি ক্যামেরা এবং পিছনে একটি 2MP এবং একটি 5MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। ডিভাইসটি UNISOC T606 অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে এবং ভারতে ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ হবে – একটি 3GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ সহ এবং অন্যটি 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সহ। Samsung Galaxy A03 ফোনে একটি 3.5mm হেডফোন জ্যাক থাকবে এবং এর ওজন হবে 196 গ্রাম।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











