স্যামসাং এই বছর তাদের ‘গ্যালাক্সি এ’ সিরিজকে আরও অ্যাডভান্স করে তুলতে চাইছে। দীর্ঘদিন ধরেই খবর পাওয়া যাচ্ছে কোম্পানি তাদের এই সিরিজে Samsung Galaxy A32 5G, Samsung Galaxy A52 5G ও Samsung Galaxy A72 5G নামের স্মার্টফোন লঞ্চ করবে। কয়েক দিন আগেই এর মধ্যে একটি ফোন গ্যালাক্সি এ32 কে আমেরিকার সার্টিফিকেশন সাইট এফসিসি ও ব্লুটুথ এসআইজিতে দেখা গেছে এবং এবার থাইল্যান্ডের সার্টিফিকেশন সাইট এনবিটিসিতে এই ফোনটি লিস্টেড হয়ে গেছে। এইসব লিস্টিং দেখে মনে করা হচ্ছে শীঘ্রই মার্কেটে ফোনটি পেশ করে দেওয়া হবে।
এনবিটিসিতে Samsung Galaxy A32 ফোনটির মডেল নাম্বার SM-A326B/DS বলা হয়েছে এবং সঙ্গে ফোনটির নামও দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটে সাধারণত ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু বলা হয় না তাই Samsung Galaxy A32 সম্পর্কে নতুন কিছু জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে কোম্পানি তাদের এই আগামী ফোনটি জানুয়ারি মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাসের শুরুতে পেশ করবে। জানিয়ে রাখি, Samsung Galaxy A32 ফোনটি ব্র্যান্ডের সবচেয়ে সস্তা 5জি স্মার্টফোন হতে চলেছে।
লুক
Samsung Galaxy A32 এর রেন্ডারে বলা হয়েছিল ফোনটি প্লাস্টিক বডি দিয়ে তৈরি হবে। এই ফোনে ফ্ল্যাট রেয়ার প্যানেল দেখা যাবে। এটা জেনে সত্যিই অবাক হতে হচ্ছে কারণ বর্তমানে কোম্পানি তাদের ফোন কার্ভড রেয়ার প্যানেলের সঙ্গে লঞ্চ করছে। এই ফোনের ব্যাক প্যানেলে দেওয়া রেয়ার ক্যামেরা মডিউলটিও বর্তমান স্যামসাং ফোনের চেয়ে আলাদা হবে। ফোনের ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। সেটআপের তিনটি ক্যামেরা সেন্সর ওপরের বাঁদিকের কোণায় ভার্টিক্যাল শেপে অবস্থিত থাকবে। এই তিনটি ক্যামেরা সেন্সরের পাশে একটি চতুর্থ লেন্স ও ফ্ল্যাশ লাইট দেওয়া হবে। ছবি অনুযায়ী ফোনের নিচের প্যানেলে 3.5 এমএম হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট ও একটি লাউড স্পীকার গ্ৰিল থাকবে। ফোনের ওপরের দিকে একটি সেকেন্ডারি মাইক অবস্থিত।
সম্ভাব্য স্পেসিফিকেশন
বিভিন্ন লিক অনুযায়ী Samsung Galaxy A32 তে 6.5 ইঞ্চির ফ্ল্যাট ফ্রন্ট ডিউড্রপ নচ ইনফিনিটি ভি ডিসপ্লে দেওয়া হবে। ফোনের বাঁদিকের প্যানেলে একটি সিম কার্ড স্লট থাকবে। একইভাবে ফোনের ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন দেওয়া হবে। এই ফোনের পাওয়ার বাটনের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড করা থাকবে। রিপোর্টে Samsung Galaxy A32 এর কোনো স্পেসিফিকেশন সম্পর্কে কিছু বলা হয়নি। তবে আগের লিক থেকে জানা গিয়েছিল এই ফোনে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর থাকবে।
Samsung Galaxy A32 ফোনটির ডায়মেনশন 164.2 × 76.1 × 9.1 এমএম হবে বলে জানা গেছে। এই ফোনে 6.5 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটির 5জি মডেল মিডিয়াটেক ডায়মেনসিটি 720 SoC, 15W ফাস্ট চার্জিং ও অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম আউট অফ দি বক্স পাওয়া যাবে। এই ফোনটির দাম EUR 299 (প্রায় 26,900 টাকা) এর কাছাকাছি হবে বলে জানা গেছে। তবে ভারতে ফোনটি আরও সস্তা হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










