Lyne Originals ভারতের বাজারে তাদের নতুন প্রোডাক্ট রেঞ্জ লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে King, Support এবং Mission সিরিজের অধীনে তিনটি নতুন অডিও প্রোডাক্ট পেশ করা হয়েছে। ব্র্যান্ড CoolPods 20 Pro ও CoolPods 22 Pro ওয়্যারলেস ইয়ারবাডস সহ Rover 26 Pro ওয়্যারলেস নেকব্যান্ড বাজারে আনা হয়েছে। এর সঙ্গে কোম্পানি Boost সিরিজের Piston 22 কার চার্জার লঞ্চ করা হয়েছে। এইসব নতুন প্রোডাক্টগুলির দাম 399 টাকা থেকে 1,049 টাকার মধ্যে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্রোডাক্টগুলির ফিচার এবং দাম সম্পর্কে।
Lyne CoolPods 20 Pro
King সিরিজের CoolPods 20 Pro এর দাম 1,049 টাকা। এতে 30 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক পাওয়া যায়। কলিঙের জন্য এই ইয়ারবাডে 4-মাইক্রোফোন ENC টেকনোলজি দেওয়া হয়েছে। এর ফলে আশেপাশের আওয়াজ কম করে ক্লিয়ার কলিং এক্সপেরিয়েন্স উপভোগ করা যাবে।
এই ইয়ারবাডে V6.0 ওয়্যারলেস কানেক্টিভিটি যোগ করা হয়েছে। এতে লো-লেটেন্সি মোড রয়েছে, ফলে গেমিং এবং ভিডিও দেখার সময় অসাধারণ রেসপন্স পাওয়া যাবে। CoolPods 20 Pro ইয়ারবাডে 32dB ANC এর পাশাপাশি ENC দেওয়া হয়েছে। ফলে কলিঙের সময় পারিপার্শ্বিক আওয়াজ অনেকটাই কম হবে।
Lyne CoolPods 22 Pro
কোম্পানির পক্ষ থেকে Support সিরিজের অধীনে নতুন CoolPods 22 Pro ইয়ারবাড লঞ্চ করা হয়েছে। এই ডিভাইসের দাম মাত্র 399 টাকা। এটি কোম্পানির নতুন রেঞ্জের সবচেয়ে সস্তা প্রোডাক্ট। এতে 20 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক পাওয়া যাবে।
CoolPods 22 Pro ইয়ারবাডে গেমিঙের জন্য ডেডিকেটেড গেম মোড দেওয়া হয়েছে। এতে লো-লেটেন্সি পারফরমেন্স উপভোগ করা যাবে। এই ইয়ারবাড তিনটি কালার অপশনে পেশ করা হয়েছে। এই ডিভাইসটি গান শোনা, কলিং এবং গেমিঙের জন্য একটি সুন্দর অপশন।
Lyne Rover 26 Pro
Mission সিরিজের অধীনে নতুন Rover 26 Pro ওয়্যারলেস নেকব্যান্ড লঞ্চ করা হয়েছে। এই অডিও প্রোডাক্টের দাম রাখা হয়েছে মাত্র 699 টাকা। এতে 60 ঘন্টা মিউজিক প্লেব্যাক পাওয়া যায়। এই নেকব্যান্ডে নয়েস রিডাকশন টেকনোলজি যোগ করা হয়েছে। এর ফলে কলিং এবং মিউজিকের ক্ষেত্রে অসাধারণ এক্সপেরিয়েন্স উপভোগ করা যাবে।
Rover 26 Pro নেকব্যান্ডে গেমিং মোড ছাড়াও ভয়েস চেঞ্জিং ফিচার দেওয়া হয়েছে। এতে ভাইব্রেশন বেস্ড রিমাইন্ডার ফিচার যোগ করা হয়েছে। এই নেকব্যান্ডে ম্যাগনেটিক সুইচ ডিজাইন রয়েছে। এর ফলে ইউজাররা দুটি ইয়ারবাড একত্রে ম্যাগনেটিক পদ্ধতিতে জুড়ে বন্ধ করে দিতে পারবেন।
699 টাকা দামের Piston 22 কার চার্জার
অডিও প্রোডাক্ট ছাড়াও Lyne Originals তাদের Boost সিরিজের অধীনে Piston 22 কার চার্জার লঞ্চ করেছে। এই চার্জারের দাম মাত্র 699 টাকা। এটি PD 35W এবং QC 35W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এর সঙ্গে 68 সেন্টিমিটার লম্বা ইউএসবি টাইপ সি কেবল দেওয়া হয়েছে। এর ফলে গাড়িতে যাতায়াতের সময় কোনো সমস্যা ছাড়াই স্মার্টফোন ও অন্যান্য ডিভাইস চার্জ করা যাবে।
দাম এবং সেল
Lyne Originals এর CoolPods 20 Pro এর দাম 1,049 টাকা, CoolPods 22 Pro এর দাম 399 টাকা এবং Rover 26 Pro এর দাম 699 টাকা রাখা হয়েছে। কোম্পানির Piston 22 কার চার্জার 699 টাকা দামে পেশ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী দেশের বিভিন্ন অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে এইসব নতুন প্রোডাক্ট সেল করা হবে।
