এখনও অবধি, ওটিটি প্ল্যাটফর্মে বেশ কিছু এমন জাতীয় চলচ্চিত্র এবং ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে, যেগুলো রিলিজ হতেই হাঙ্গামা শুরু হয়ে গেছিল। কিন্তু, আপনি কি জানেন যে গত বছর Sony Liv এ এমন একটি ওয়েব সিরিজ (Maharani ) মুক্তি পেয়েছিল, যার জেরে বিহারের রাজনীতিতে হঠাৎ উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তবে এটিই প্রথম ওয়েব সিরিজ ছিল না, যেখানে বিহারের গুন্ডা রাজ এবং রাজনীতি সম্পর্কে দেখানো হয়েছিল। এর আগেও বিহারের অপরাধ ও রাজনীতির মিশ্র প্রভাব দেখা গেছিল ‘গঙ্গাজল’ ও ‘অপহরণ’ ছবি দুটিতে। তবে মনে করা হয়েছিল যে ‘Maharani’ সরাসরি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু যাদব এবং তার পরিবারের দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল।
এইজন্য শুরু হয়েছিল বিবাদ
SonyLIV এর এই ওয়েব সিরিজ ‘Maharani’ সম্পর্কে, মনে করা হয়েছিল যে হুমা কুরেশি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবীর দ্বারা অনুপ্রাণিত একটি চরিত্রে অভিনয় করেছিলেন এবং এই কারণেই বিতর্ক শুরু হয়েছিল। তবে হুমা কুরেশি নিজেই স্পষ্টভাবে জানিয়েছিলেন যে এই সিরিজটি কারও জীবন দ্বারা প্রভাবিত নয়। এটি সম্পূর্ণ একটি কাল্পনিক কাহিনি ।
‘Maharani’ এর কাহিনি
অল্প কথায় বলতে গেলে, Maharani গল্পে রাজনৈতিক জট, অপরাধ এবং ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা দেখানো হয়েছে । আসলে, এই ওয়েব সিরিজে হুমা কুরেশি ‘রানি ভারতী’ নামের এক মহিলার চরিত্রে অভিনয় করছেন, যার স্বামী বিহারের মুখ্যমন্ত্রী (সোহম শাহ)। কিন্তু বিহারের অনেক কেলেঙ্কারিতে রানি ভারতীর স্বামীর নাম উঠে আসে এবং তিনি জেলে যান। এরপর বিহারের মুখ্যমন্ত্রী করা হয় রানিকে। সিরিজে শুধু রাজনৈতিক বাজিমাত নয়, বিহারের ঘটে থাকা বিভিন্ন অপরাধমূলক ঘটনাও দেখানো হয়েছে। এর সাথে দেখানো হয়েছে কিভাবে রাজ্যে প্রকাশ্য দিবালোকে খুন হয় এবং বিহার একটি অপরাধমূলক রাজ্যে পরিণত হয়। এর সিরিজের কাহিনির সাথে সত্যিকারের বিহারের অনেক মিল পাওয়া যায়।
শীঘ্রই আসছে Maharani Season 2
আপনাদের জানিয়ে রাখি, এই ওয়েব সিরিজের মুখ্য চরিত্র হুমা কুরেশি স্পষ্টতই জানিয়েছিলেন যে এই সিরিজটি কারও জীবনের দ্বারা প্রভাবিত হয়ে তুলে ধরা হয়নি । এটি সম্পূর্ণ একটি কাল্পনিক গল্প। যদিও Maharani নিয়ে আবারও বিতর্ক শুরু হতে পারে কারণ, এই বছরই Maharani ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন আসতে পারে। Huma Qureshi নিজেই টুইট করে জানিয়েছেন যে Maharani Season 2 এর শুটিং শুরু হয়ে গেছে ।
কোথায় দেখতে পাবেন?
Sony Liv-এ Maharani ওয়েব সিরিজটি দেখা যাবে। এই সিরিজের মোট 10টি পর্ব রয়েছে। এই সিরিজের একটি বিশেষত্ব হল প্রতিটি পর্বের পরে, আপনি অন্যান্য পর্বগুলির সাথে একটি কানেকশন তৈরি করতে পাবেন। এই সিরিজটি দেখলে আপনাদের ভীষণ ভালো লাগবে।
হুমা কুরেশি ছাড়াও এই সিরিজে অনেক বড় বড় তারকারা উপস্থিত আছেন। এই সিরিজের তারকা কাস্ট সম্পর্কে কথা বলতে গেলে, এতে সোহম শাহ, ইনাম-উল-হক, অমিত সাইল, প্রমোদ পাঠক এবং আরও বেশ কিছু সুপরিচিত অভিনেতারা রয়েছেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











