Home খবর ভারতে লঞ্চের আগেই সামনে এল Mahindra XUV400 EV সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, জেনে নিন বিস্তারিত

ভারতে লঞ্চের আগেই সামনে এল Mahindra XUV400 EV সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, জেনে নিন বিস্তারিত

Mahindra XUV400 EV এর লঞ্চ এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই এটি সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানা যাচ্ছে। ভারতে কিছুদিন আগেই অফিসিয়ালি এই ইলেকট্রিক গাড়িটি পেশ করা হয়েছিল। অথচ দাম এবং সেল ডেটের পাশাপাশি এর ফিচার সম্পর্কেও এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে এবার একটি RTO ডকুমেন্ট সামনে আসায় জানা গেছে এই আপকামিং EV SUV গাড়িটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই গাড়িটি Base, EP এবং EL ভেরিয়েন্টে বাজারে আনা হবে। এই মাসে অর্থাৎ ডিসেম্বর 2022 এর মধ্যে গোটা দেশে এই গাড়ির টেস্ট ড্রাইভ এবং আগামী 2023 সালের জানুয়ারি মাসের মধ্যে দাম এবং সেল ডেট ঘোষণা করে গাড়িটি লঞ্চ করে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: 5,000mAh ব্যাটারি সহ শীঘ্রই লঞ্চ হবে লো বাজেট Samsung Galaxy M04 স্মার্টফোন, সামনে এল লঞ্চ ডেট 

প্রতিযোগিতার মুখে এইসব ইলেকট্রিক কার

Mahindra XUV400 গাড়িটি ভারতীয় বাজারের জন্য Mahindra কোম্পানির প্রথম মেইনস্ট্রীম ইলেকট্রিক SUV হতে চলেছে যা একটি কম্প্যাক্ট EV SUV হিসাবে পেশ করা হবে। এই গাড়িটি বাজারে আসার পর বর্তমান বাজারে উপস্থিত Tata Nexon EV, Hyundai Kona EV এবং MG ZS EV গাড়িগুলি যথেষ্ট কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে বলে মনে করা হচ্ছে।

নাম দেখেই বোঝা যাচ্ছে গাড়িটির বেস ভেরিয়েন্টে সবচেয়ে কম ফিচার থাকবে। একইভাবে এই সিরিজের EL গাড়িটিতে সবচেয়ে বেশি এবং অ্যাডভান্স ফিচার দেখা যাবে। এছাড়া এই গাড়িগুলি আর্কটিক ব্লু, এভারেস্ট হোয়াইট, নেপোলি ব্ল্যাক, ইনফিনিটি ব্লু এবং গ্যালাক্সি গ্রে কালারে পেশ করা হবে। তবে গাড়িটির অন্যান্য কালার ভেরিয়েন্ট বাজারে দেখা যাবে কি না সেবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। আরও পড়ুন: এই ওটিটি প্ল্যাটফর্মে আসছে ‘Vikram Vedha’, ফ্রিতে দেখতে পাবেন এই সিনেমাটি

Mahindra XUV400 গাড়িটিতে একটি ইলেকট্রিক মোটরের সঙ্গে 39.4kWh ব্যাটারি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে যা 150PS পর্যন্ত পীক পাওয়ার এবং 310Nm পীক টর্ক জেনারেট করতে সক্ষম। পাওয়ারট্রেন সার্টিফিকেশন অনুযায়ী এতে 456 কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে। এছাড়া XUV400 তে কানেক্টেড ফিচার, স্মার্টওয়াচ কন্ট্রোল, মার্শাল লার্নিং-বেসড ইন্টেলিজেন্স রুট সিলেকশন, আপডেটেড ইনফোটেনমেন্ট সিস্টেম, ক্লাইমেট কন্ট্রোল, জয়স্টিক গিয়ার সিলেক্টর, স্টিয়ারিং মাউন্টেড অডিও কন্ট্রোল, সিঙ্গেল প্যান সান্রুফ, রেয়ার পার্কিং ক্যামেরা এবং সেন্সর, ছয়টি এয়ারব্যাগ সহ বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন