Home টপ সংগ্রহ Amazon Prime Video Plan 2022: কম দামে পাবেন ফুল এন্টারটেইনমেন্ট, দেখে নিন প্রাইম ভিডিও সাবস্ক্রিপশনের লিস্ট

Amazon Prime Video Plan 2022: কম দামে পাবেন ফুল এন্টারটেইনমেন্ট, দেখে নিন প্রাইম ভিডিও সাবস্ক্রিপশনের লিস্ট

Amazon Prime Membership (অ্যামাজন প্রাইম ভিডিও) ভারতের গ্রাহকদের কাছে ই-কমার্স প্ল্যাটফর্ম গুলির সবথেকে জনপ্রিয় পরিষেবাগুলির মধ্যে অন্যতম। এই পরিষেবার মধ্যে ফ্রি এবং দ্রুত ডেলিভারি থেকে শুরু করে বান্ডেল করা ভিডিও এবং মিউজিক স্ট্রিমিং থেকে এক্সক্লুসিভ অফার ইত্যাদি অনেক ধরনের সুবিধা অফার করা হয়। ভারতে অ্যামাজন প্রাইম সার্ভিস 2016 সালে পেশ করা হয়েছিল। তখন এই পরিষেবার বার্ষিক প্ল্যানের দাম ছিল 499 টাকা। কিন্তু, বর্তমানে এই প্ল্যানটির দাম 1000 টাকা পর্যন্ত হয়ে গেছে। আপনি যদি 23 জুলাই থেকে শুরু হতে চলা Amazon Prime Day Sale 2022-এর আগে আরও বেশি ডিসকাউন্ট পেতে চান, তাহলে Amazon Price Subscription (Amazon Prime Video login) নিতে হবে। এই প্ল্যানে আপনাদের অ্যামাজন প্রাইম ভিডিওতে উপলব্ধ প্ল্যানের দাম এবং সুবিধাগুলি সম্পর্কে বিস্তারিত জানাবো।

ভারতে অ্যামাজন প্রাইম প্ল্যানের দাম

গত বছর ডিসেম্বর মাসে অ্যামাজন প্রাইম ইন্ডিয়া প্ল্যানের দাম সংশোধিত হয়েছিল। তার পরে 129 টাকার সবচেয়ে সস্তা প্ল্যানটির দাম বেড়ে হয়েছে 179 টাকা।

আমাজন প্রাইম ভিডিও প্ল্যান

AMAZON PRIME VIDEO PLANS ভ্যালিডিটি দাম
Monthly 1 month Rs 179
Quarterly 3 months Rs 459
Yearly 12 months Rs 1,499

 

দাম বৃদ্ধির আগে, Amazon Prime মেম্বারশিপের মাসিক প্ল্যানের দাম ছিল 129 টাকা, ত্রৈমাসিক প্ল্যানের দাম ছিল 329 টাকা এবং বার্ষিক প্ল্যানের দাম ছিল 999 টাকা।

অ্যামাজন প্রাইম প্ল্যানের সুবিধা এবং অফার

অ্যামাজন প্রাইমের তিনটি প্ল্যান রয়েছে যা আপনারা আপনাদের সুবিধা মতো বেছে নিতে পারবেন। যার মাধ্যমে Monthly , Quarterly এবং yearly প্ল্যান রয়েছে। এই প্ল্যানগুলির মধ্যে প্রাইম ভিডিও এবং অন্যান্য পরিষেবা যেমন শপিং, প্রাইম মিউজিক সাবস্ক্রিপশন এবং অ্যামাজন ইন্ডিয়ার পেশ করা ডিলগুলিতে early access এর সুবিধা রয়েছে।

অ্যামাজন প্রাইম মেম্বারশিপ একাধিক ডিভাইসে ব্যবহার করা যাবে। আসলে, প্রাইম ভিডিও ইউজারদের বিভিন্ন প্রোফাইল তৈরি করতে দেয়। একটি অ্যামাজন অ্যাকাউন্টে 5টি পর্যন্ত প্রোফাইল থাকতে পারে, যা বিভিন্ন ব্যক্তি ব্যবহার করতে পারেন।

আমাজন প্রাইম এর Monthly প্ল্যান

মাসিক অ্যামাজন প্রাইম মেম্বারশিপ প্ল্যানের দাম এখন 179 টাকা। এই প্ল্যানের সুবিধার মধ্যে রয়েছে ফ্রি তে এক বা দুই দিনের ডেলিভারি, অ্যামাজন প্রাইম ভিডিওতে অ্যাক্সেস, প্রাইম মিউজিক, স্পেশাল ডিসকাউন্ট এবং আরও অনেক কিছু।

আমাজন প্রাইম এর Quarterly প্ল্যান

অ্যামাজন প্রাইম মেম্বারশিপ Quarterly সাবস্ক্রিপশন ফর্ম্যাটেও উপলব্ধ। বেশি টাকা দিলে এই প্ল্যানটি দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা যাবে। এই প্ল্যানের দাম 459 টাকা। অন্যান্য প্রাইম মেম্বারশিপের মতো এই প্ল্যানেও প্রাইম ভিডিও, প্রাইম মিউজিক এবং প্রাইম অ্যামাজন ইন্ডিয়াতে প্রারম্ভিক সেল সহ বিশেষ ছাড় এবং অন্যান্য সুবিধার অ্যাক্সেস দেয়।

অ্যামাজন প্রাইম এর Yearly প্ল্যান

অ্যামাজন এর বার্ষিক প্রাইম প্ল্যান এর দাম 1,499 টাকা। এতে ফ্রি ডেলিভারি, মিউজিক এবং ভিডিও স্ট্রিমিং ও বিশেষ অফারগুলির অ্যাক্সেসের জন্য, এই প্ল্যানটিতে প্রতি মাসে 125 টাকারও কম হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন